সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান দোয়ারাবাজারে মাদকবিরোধী যৌথ অভিযান, গাঁজাসহ দুইজনের কারাদণ্ড ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে ভাটিপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি, বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন শাহনাজ তালুকদার দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে এ বি এম মাসুম প্রদীপ গ্রেফতার বিশ্বম্ভরপুরে ভারতীয় অবৈধ বিড়ির বড় চালান জব্দ, ডিবির হাতে আটক ১ জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

ছাতকে রাতের আঁধারে এক কৃষকের কয়েক বিঘা জমির তরমুজ ক্ষেত উপড়ে ফেলেছে দূর্বৃত্তরা

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৪ বার ভিউ

ছাতকে রাতের আঁধারে এক কৃষকের কয়েক বিঘা জমির তরমুজ ক্ষেত উপড়ে ফেলেছে দূর্বৃত্তরা

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে রাতের আঁধারে এক কৃষকের কয়েক বিঘা জমির তরমুজ ক্ষেত উপড়ে ফেলে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। জমি থেকে সব তরমুজের চারা উপড়ে ফেলে সম্পূর্ণ ক্ষেত লন্ডভন্ড করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-ছৈদেেরগাও ইউনিয়নের চাকল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঐ কৃষক বুধবার বিকেলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের একটি অনুলিপি ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা বরাবরেও দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চাকল পাড়া গ্রামের বাসিন্দা হারুন মিয়া মধ্যপ্রাচ্যের প্রবাস জীবন কাটিয়ে গত কয়েক বছর ধরে দেশে অবস্থান করে কৃষি কাজে মনোনিবেশ করেন। দীর্ঘদিন ধরে তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। সংসারের খরচ নির্বাহ করতে তিনি চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কয়েক বিঘা জমিতে প্রদর্শনী হিসেবে তরমুজ ও বিদেশী ফল সাম্মাম চাষ করেন। নিয়মিত পরিচর্যায় ইতিমধ্যেই ক্ষেতে তরমুজ ও সাম্মাম ফল ধরা শুরু করেছে। বুধবার গভীর রাতের আঁধারে দুর্বৃত্তরা তার তরমুজ ক্ষেতে ঢুকে সারিবদ্ধভাবে লাগানো চারাগাছ উপড়ে ফেলে জমির বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয় এবং সরকার প্রদত্ত প্রদর্শনী সাইনবোর্ডটিও ভেঙে ফেলা হয়। সকালে জমিতে গিয়ে হারুন মিয়া দেখেন, তার ক্ষেতের সব চারা উপড়ে ফেলা হয়েছে।

লিখিত অভিযোগে হারুন মিয়া উল্লেখ করেন যে, পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলার মাধবপুর গ্রামের সোনাই মিয়ার গরু ফসলী মাঠে অবাধ বিচরণ করে একাধিকবার তরমুজ ক্ষেত নষ্ট করায় তাদেরকে গরু গুলো আগলে রাখতে বলা হয়। এতে তারা ক্ষুব্ধ হয়ে তরমুজ ক্ষেত নষ্ট করে দেয়ার হুমকি দিয়েছিলো। তাদের দ্বারাই তরমুজ ক্ষেত নষ্ট হতে পারে বলে তিনি আশংকা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!