1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
ছাতকে মিষ্টি আলু প্রদর্শনীর মাঠ দিবস ও আউশ ধানের চারা রোপণের উদ্বোধন। - ছাতক নিউজ ২৪ ডট কম
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি নির্বাচিত মো. মোশাহিদ সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা আলহাজ্ব জামাল উদ্দিন আর নেই কোরআনের খেদমতে নিবেদিত এক আলোকিত জীবনের সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: হাতেনাতে আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ দুদকের তদন্তে চলমান সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট স্কুলের ক্লাসরুম ও মাঠ যেন জলাধার, হাঁটু পানিতে ঝুঁকিপূর্ণ পাঠদান গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগ, দ্রুত সমাধানের দাবি ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা কৈতক হাসপাতালের সরকারি ভূমি রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাতকে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তদন্তে মিলেছে সত্যতা দোয়ারাবাজারের আছিরনগর পোস্ট অফিসে টাকার বিনিময়ে ডিভোর্স লেটার গুমের অভিযোগ,

ছাতকে মিষ্টি আলু প্রদর্শনীর মাঠ দিবস ও আউশ ধানের চারা রোপণের উদ্বোধন।

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার ভিউ

ছাতকে মিষ্টি আলু প্রদর্শনীর মাঠ দিবস ও আউশ ধানের চারা রোপণের উদ্বোধন।

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর ২০২৫-২৬ অর্থবছরের আওতায় বাস্তবায়িত মিষ্টি আলু প্রদর্শনীর মাঠ দিবস, আলোচনা সভা এবং আউশ ধানের চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিরাই গ্রামে ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপকারভোগী কৃষকদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এবং ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিল্লাত হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং ও বাস্তবায়ন উইংয়ের ড. মোহাম্মদ জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী, লয়েছ উদ্দিন, নারায়ণ বিশ্বাস, সাদেক আহমেদ, জহিরুল ইসলাম, মাশরুম আহমদ, আনিছুর রহমান, শাহ আলম, দীপক কুমার দাস, ফাতেমাতুজ্জুহরা ও হাজেরা বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা জাকারিয়া। পরে কৃষকদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথি মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল তাঁর বক্তব্যে বলেন, হাওরাঞ্চলে ধানের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, তেমনি পুষ্টিকর অন্যান্য ফসলের উৎপাদন বাড়িয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আর্থিক সমৃদ্ধি অর্জনের আহ্বান জানান।
এছাড়া উপজেলার ধারন বাজার এলাকায় ২০২৫-২৬ অর্থবছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (FREE)-এর আওতায় কৃষক গ্রুপের মধ্যে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে বিতরণকৃত রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের সাহায্যে আউশ ধানের চারা রোপণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষকদের উৎপাদনশীলতা বাড়াবে, শ্রম ও সময় সাশ্রয় করবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কৃষক আব্দুল মছব্বির, নিজাম উদ্দিন, আব্দুল আজিজ, শামছু উদ্দিন, আব্দুস সালাম, জাকারিয়া, আব্দুল আহাদ, নূর মিয়া, শফিক উদ্দিন, মিজান, মুজাহিদ আলী, ইউপি সদস্য তোফায়েল আহমেদসহ উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিপুলসংখ্যক কৃষক ও উৎসুক জনতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!