বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে পাগনা বড় বিলে ইজারার শর্ত ভঙ্গ করে লাখ লাখ টাকার মাছ আহরণের অভিযোগ সুনামগঞ্জের দায়িত্বে আমিরুল ইসলাম, বিদায়ী এসপি জাকির হোসেন ট্যুরিস্ট পুলিশে সুনামগঞ্জে ১০ হাজার পিস ইয়াবা’র চালানসহ আটক ১ সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, দুই ব্যক্তির কারাদণ্ড কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষকের অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে ৬ দফা দাবি সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! ক‌বি ও সাংবা‌দিক আনোয়ার হো‌সেন র‌নি

ছাতকে পাগনা বড় বিলে ইজারার শর্ত ভঙ্গ করে লাখ লাখ টাকার মাছ আহরণের অভিযোগ

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

ছাতকে পাগনা বড় বিলে ইজারার শর্ত ভঙ্গ করে লাখ লাখ টাকার মাছ আহরণের অভিযোগ

প্রথম ও দ্বিতীয় বছরে মাছ সংরক্ষণের বিধান থাকলেও প্রথম বছরেই চলছে মাছ শিকার, প্রশাসনের তদন্ত প্রতিবেদন নিয়ে অভিযোগকারীর আপত্তি

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের পাগনা বড় বিল (বন্ধ) জলমহালে ইজারার শর্ত ভঙ্গ করে অবাধে লাখ লাখ টাকার মাছ আহরণের অভিযোগ উঠেছে ইজারাদার সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে। নিষিদ্ধ কোনা জাল ও চায়না জাল ব্যবহার করে রাতের আঁধারে এবং ভোরবেলায় বিলের বড় বড় মাছ শিকার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় হরিনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন।
এ ঘটনায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ দিয়েও মাছ আহরণ বন্ধ করা যায়নি বলে দাবি করেছেন তিনি। সর্বশেষ গত ২৫ নভেম্বর সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং ইজারার শর্ত লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মিসবাহ উদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড সুনামগঞ্জ জেলা প্রশাসনের কাছ থেকে ১৪৩৩ থেকে ১৪৩৫ বাংলা সন পর্যন্ত তিন বছরের জন্য পাগনা বড় বিল ইজারা গ্রহণ করে। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা-২০০৯ এবং ইজারা চুক্তি অনুযায়ী প্রথম ও দ্বিতীয় বছরে জলমহালের মাছ সংরক্ষণের বিধান রয়েছে। কিন্তু ইজারার প্রথম বছরেই চুক্তির শর্ত উপেক্ষা করে বিল থেকে ব্যাপকভাবে মাছ আহরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিভাগীয় কমিশনারের কাছে দেওয়া আবেদনে মিসবাহ উদ্দিন উল্লেখ করেন, সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা ও ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান এবং উপজেলা যুবলীগ নেতা আলী আসকরের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র প্রকৃত মৎস্যজীবীর পরিচয় ব্যবহার করে জলমহালের মাছ আহরণ করছে। জাফরুল হক নামের এক ব্যক্তিকে দিয়ে গত ২২ অক্টোবর থেকে অবৈধভাবে মাছ ধরানো হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, প্রতিদিন ভোরে ও গভীর রাতে নিষিদ্ধ কোনা জাল এবং চায়না জাল ব্যবহার করে বিলের বড় বড় মাছ ধরা হচ্ছে। এতে জলমহালের মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি ইজারার শর্তও লঙ্ঘিত হচ্ছে। প্রায় এক মাস ধরে এভাবে মাছ আহরণ চললেও কার্যকরভাবে তা বন্ধ করা সম্ভব হয়নি বলে অভিযোগ তাঁর।
এ বিষয়ে গত ২৯ অক্টোবর সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন মিসবা উদ্দিন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪ নভেম্বর জেলা প্রশাসনের রাজস্ব শাখার ডেপুটি কালেক্টর মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পৃথক অভিযোগ দাখিল করা হয়। এ অভিযোগের স্মারক নম্বর ২১৪৩। পরবর্তী সময়ে ১০ নভেম্বর উপজেলা মৎস্য কর্মকর্তা এবং ১২ নভেম্বর জগঝাপ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা সেলিম মিয়া সরেজমিনে পাগনা বড় বিল পরিদর্শন করেন।

মিসবা উদ্দিনের দাবি, সরেজমিন পরিদর্শনকালে ইজারার শর্ত ভঙ্গ করে মাছ আহরণের আলামত দেখতে পান ভূমি কর্মকর্তা। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেন। পরিদর্শন ও মাছ ধরা বন্ধের নির্দেশ দেওয়ার ঘটনার ভিডিও তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেছেন অভিযোগকারী।
তবে ১৭ নভেম্বর সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে দাখিল করা তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মিসবাহ উদ্দিন। তাঁর অভিযোগ, প্রতিবেদনে বিলের প্রকৃত পরিস্থিতি, মাছ আহরণের অভিযোগ এবং ইজারা চুক্তির শর্ত লঙ্ঘনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি। ফলে অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মনে করছেন তিনি।
অন্যদিকে, পাগনা বড় বিলের পানি শুকিয়ে ফেলার কারণে আশপাশের কৃষিজমিতে বোরো চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে বিভাগীয় কমিশনারের কাছে দেওয়া আবেদনে। স্থানীয় কৃষকদের একটি বড় অংশের বোরো আবাদ এই বিলের পানি ও জলাবদ্ধতা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট। তাই অপরিকল্পিতভাবে বিলের পানি নিষ্কাশন করা হলে শত শত কৃষক ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন অভিযোগকারী।

মিসবা উদ্দিন বলেন, জলমহাল ইজারা দেওয়ার উদ্দেশ্য শুধু রাজস্ব আদায় নয়; বরং মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রকৃত মৎস্যজীবীদের জীবিকার সুযোগ সৃষ্টি এবং সরকারি নীতিমালা অনুসরণ নিশ্চিত করা। অথচ ইজারার প্রথম বছরেই যদি অবাধে মাছ আহরণ করা হয়, তাহলে জলমহালের দীর্ঘমেয়াদি মৎস্যসম্পদ ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। এতে প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব ও স্থানীয় কৃষকদের স্বার্থও ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও দাবি করেন, পাগনা বড় বিলের মৎস্যসম্পদ রক্ষা এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করতে অবিলম্বে অবৈধ মাছ আহরণ বন্ধ করতে হবে। একই সঙ্গে বিভাগীয় পর্যায়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
এলাকাবাসীর প্রত্যাশা, পাগনা বড় বিলের মৎস্যসম্পদ সংরক্ষণ, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!