1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
চুনাপাথর সংকটে থমকে ছাতক সিমেন্ট শিল্প, জাফলং খনি চালুতে সরকারি হস্তক্ষেপ দাবি - ছাতক নিউজ ২৪ ডট কম
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা আলহাজ্ব জামাল উদ্দিন আর নেই কোরআনের খেদমতে নিবেদিত এক আলোকিত জীবনের সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: হাতেনাতে আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ দুদকের তদন্তে চলমান সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট স্কুলের ক্লাসরুম ও মাঠ যেন জলাধার, হাঁটু পানিতে ঝুঁকিপূর্ণ পাঠদান গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগ, দ্রুত সমাধানের দাবি ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা কৈতক হাসপাতালের সরকারি ভূমি রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাতকে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তদন্তে মিলেছে সত্যতা দোয়ারাবাজারের আছিরনগর পোস্ট অফিসে টাকার বিনিময়ে ডিভোর্স লেটার গুমের অভিযোগ, সুনামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার ছাতকে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ৩ নারী ছি’ন’তা’ই’কা’রী গ্রে’প্তা’র

চুনাপাথর সংকটে থমকে ছাতক সিমেন্ট শিল্প, জাফলং খনি চালুতে সরকারি হস্তক্ষেপ দাবি

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৭ বার ভিউ

চুনাপাথর সংকটে থমকে ছাতক সিমেন্ট শিল্প, জাফলং খনি চালুতে সরকারি হস্তক্ষেপ দাবি

সিলেটে তীব্র চুনাপাথর সংকটের কারণে থেমে গেছে দেশের অন্যতম প্রাচীন শিল্প প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানির উৎপাদন। শুধু এই একটি কারখানাই নয়—চুনাপাথরকে কাঁচামাল হিসেবে ব্যবহারকারী একাধিক শিল্প প্রতিষ্ঠানও পড়েছে উৎপাদন ব্যাঘাতের মুখে। অথচ সিলেটের জাফলং এলাকাতেই দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে আছে খনিজসমৃদ্ধ চুনাপাথরের খনি। স্থানীয় প্রশাসনের অসহযোগিতা, পর্যটনের অজুহাত ও উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষার কারণেই খনি চালু করতে পারছেন না বলে অভিযোগ করেছে জালালাবাদ লাইম ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন সংগঠনটির ব্যবস্থাপনা অংশীদার আফছার উদ্দিন। তিনি বলেন, “চুনাপাথরের খনি থাকা সত্ত্বেও উৎপাদন বন্ধ হয়ে যাওয়া দেশের শিল্প খাতের জন্য বড় ধাক্কা। প্রশাসনের সহযোগিতা পেলে শুধু সংকটই কাটবে না, শত শত মানুষের কর্মসংস্থানও তৈরি হতো।”

ইজারা নেওয়া জমি, তবুও উত্তোলনে বাধা সংবাদ সম্মেলনে আফছার উদ্দিন জানান, স্বাধীনতার পর ১৯৭২ সালে গোয়াইনঘাটের চৈলাখাল মৌজার ৩য় খণ্ডের জাফলং এলাকায় মোট ৬ একর ৭৫ শতক জায়গা খনিজ উত্তোলনের জন্য সরকারি ইজারা নেন তারা। পরবর্তীতে আরও ৭৮ একর ২৭ শতক জায়গার ইজারা পেলে সেখানে চুনাপাথর উত্তোলনও শুরু হয়। কিন্তু কিছুদিন পর থেকেই স্থানীয় প্রশাসনের বিভিন্ন বাধায় খনি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
২০০৭ সালে তারা উচ্চ আদালতে রিট করলে আদালত খনিজ উত্তোলনে কোনো ধরনের বাধা না দিতে নির্দেশনা দেন। তবুও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরবর্তীতে খনিজ ব্যুরো ইজারা বাতিল করে। সেই বাতিলাদেশের বিরুদ্ধেও রিট করলে ২০২০ সালে উচ্চ আদালত ইজারা বাতিলের চিঠিকে অবৈধ ঘোষণা করেন এবং জায়গার ওপর ভোগদখল বজায় রাখতে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশ দেন।
কিন্তু এসব আদেশ থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন আফছার উদ্দিন। তার বক্তব্য—“বিগত কয়েক বছর আমরা জেলা ও উপজেলা প্রশাসনে বারবার কাগজপত্র জমা দিয়েছি। আদালতের নির্দেশনা দেখিয়েছি। তবুও কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। বরং কখনো অভিযান, কখনো জরিমানা, কখনো হয়রানির মাধ্যমে আমাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।”
জরিমানা, যন্ত্রপাতি ভাঙচুর ও পর্যটনের অজুহাত
সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরা হয়, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন ইউএনও ৫ লাখ টাকা জরিমানা করেন এবং খনিজ উত্তোলনের ব্যবহৃত যন্ত্রপাতি নষ্ট করে দেন। এছাড়াও প্রশাসনের একটি অংশ পর্যটনের অজুহাতে তাদের ইজারাকৃত জায়গায় ব্যবসা পরিচালনার সুযোগ দিচ্ছে বহিরাগতদের—এমন অভিযোগও করেন আফছার উদ্দিন।
তিনি বলেন, “জায়গাটা আমাদের ইজারা নেওয়া। আদালতের নির্দেশনা আছে। কিন্তু পর্যটনের নামে সেখানে ব্যবসা করা হচ্ছে, অথচ মালিক জমির প্রকৃত ভোগদখলকারীকে সেখানে ঢুকতেও দেওয়া হচ্ছে না। এমনকি বিভিন্ন সময় টাকা আদায় করা হচ্ছে আমাদেরই জায়গা থেকে।” বর্তমান সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলমের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করেন তিনি।
চুনাপাথর সংকটে শিল্প খাত বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে চুনাপাথর দীর্ঘদিন ধরে নির্মাণশিল্প, সিমেন্ট কারখানা ও বিভিন্ন শিল্পের অন্যতম কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অতীতে সুনামগঞ্জের টেকেরঘাট থেকে ব্যাপকভাবে চুনাপাথর উত্তোলিত হলেও বর্তমানে সেখানে মজুদ শেষ হয়ে যাওয়ায় ভারত থেকে আমদানি শুরু করে শিল্প প্রতিষ্ঠানগুলো। কিন্তু সম্প্রতি ভারত অংশে রুজ্জুপথ বন্ধ হয়ে যাওয়ায় চুনাপাথরের আমদানি থমকে যায়। ফলে দেশের বৃহৎ এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানি এখন উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। শিল্প উদ্যোক্তাদের দাবি—স্থানীয় খনি থেকে উত্তোলন করতে পারলে বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরতা কমত, ডলার সংকটও অনেকটা হ্রাস পেত। সরকারের হস্তক্ষেপ কামনা সংবাদ সম্মেলনে জালালাবাদ লাইম কর্তৃপক্ষ অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুসের কাছে আহ্বান জানায়—জাফলংয়ের চুনাপাথর খনি অবিলম্বে চালুর ব্যবস্থা করা হোক এবং তাদের ইজারাকৃত জায়গায় অবৈধ হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। ব্যবসায়ী আফছার উদ্দিন বলেন, “সিলেটের চুনাপাথর খনি বহু মানুষের জীবিকা, বহু শিল্পের কাঁচামাল। উন্নয়ন ও শিল্পায়নের স্বার্থে সরকার যদি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়, তবে সংকট দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব।”সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামাল উদ্দিন, মাহিন মোসলেহ, শহীদুল্লাহ কায়সার, ফয়সল আহমদ ও সাহিন আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
error: Content is protected !!