সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান দোয়ারাবাজারে মাদকবিরোধী যৌথ অভিযান, গাঁজাসহ দুইজনের কারাদণ্ড ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে ভাটিপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি, বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন শাহনাজ তালুকদার দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে এ বি এম মাসুম প্রদীপ গ্রেফতার বিশ্বম্ভরপুরে ভারতীয় অবৈধ বিড়ির বড় চালান জব্দ, ডিবির হাতে আটক ১ জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

ঐক্যবদ্ধ চেষ্টায় নির্বাচনে বিজয় নিশ্চিত হবে : মিলন

  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার ভিউ
ঐক্যবদ্ধ চেষ্টায় নির্বাচনে  বিজয় নিশ্চিত হবে : মিলন

ঐক্যবদ্ধ চেষ্টায় নির্বাচনে
বিজয় নিশ্চিত হবে : মিলন

ছাতক প্রতি‌নি‌ধি,
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ও উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কলিমউদ্দিন আহমদ মিলন।

গত শুক্রবার বিকেলে ছাতকে পৌর শহ‌রের
একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এমতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বক্তব্য ব‌লেন। সভায় কলিমউদ্দিন আহমদ মিলন বলেন, “আমরা সবাই দোয়ারাবাজার ও ছাতকে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত। আমাদের মধ্যে কোনো ধরনের শঙ্কা বা ভীতি নেই। অবশ্যই অনেক বাধা-বিপত্তি আসতে পারে, তবে সেসব আমরা সাহস ও ঐক্যের মাধ্যমে মোকাবেলা করব। জনগণের সহযোগিতায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব।”

তিনি আরও বলেন, “আমাদের মাঝে দ্বিধা বা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু সেসব ভুলে গিয়ে দলীয় ঐক্য অটুট রাখতে হবে। ঐক্যবদ্ধ চেষ্টাই বিজয় নিশ্চিত করতে পারে। আগামী নির্বাচনে দোয়ারাবাজার ও ছাতকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে—এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামছুল হক নমু। তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকে, তবে জনগণের সমর্থন নিয়েই বিজয় আসবে। এজন্য সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।” এছাড়াও বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, যুগ্ম আহবায়ক মো. এখলাছুর তালুকদার, যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বারী।

তারা সবাই আগামীর নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির রোয়াব আলী, ডাক্তার জহির আহমেদ, আমির হোসেন মেম্বার, ইসমাইল হোসেন, আব্দুল অদুদ মেম্বার, মারাজ আলী, আলী হোসেন মেম্বার, মন্তাজ আলী, আবুল হাসনাত মেম্বার, গুলজার আহমেদ ও আব্দুর রউফ। তারা বলেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত রাখতে হবে এবং মাঠে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। এছাড়া উপজেলা কৃষক দলের আহবায়ক ফরিদ উদ্দিন ও যুগ্ম আহবায়ক নুর উদ্দিন, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন ও ছাত্রদলের আহবায়ক শিহাব উদ্দিন শিহাব বক্তব্য দেন।

তারা বলেন, কৃষক, শ্রমিক, যুব ও ছাত্রসমাজকে সংগঠিত করে মাঠে নামতে হবে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মতবিনিময় সভায় বক্তারা একবাক্যে বলেন, বিএনপির প্রতীক ধানের শীষ হচ্ছে জনগণের মুক্তির প্রতীক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দোয়ারাবাজার ও ছাতক আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!