রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের বিরোদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ২৬৮ বার ভিউ

ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের বিরোদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ
ছাতক প্রতিনিধি,
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের বিরোদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা
যায় ২০১৯-২০ অর্থ বছরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে তাজ উদ্দিনের নামে বরাদ্দ হয় ৪৫ হাজার ৫শত টাকা হলুদ চাষ প্রকল্পের জন্য। এক একর ভূমিতে হলুদের চারা জমি তৈরী ও বেড়া নির্মান বাবদ এ টাকা বরাদ্দ হলেও কৃষক তাজ উদ্দিনকে কোন ধরনের টাকা না দিয়ে অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে সমুদয় টাকা আত্মসাত করেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। অনিয়ম দুর্নীতির মাধ্যমে এ প্রকল্পের টাকা আত্মসাত করতে তৌফিক হোসেন খান একদিন কৃষক তাজ উদ্দিনকে তার অফিসে ডেকে নিয়ে পরামর্শ দেন হলুদের চারা বাজার থেকে সংগ্রহ করে লাগানোর জন্য।কিন্তু তাজ উদ্দিনকে কোন ধরনের হলুদ চাষের জন্য টাকা দেওয়া হয়নি। তাজ উদ্দিন কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের পরামর্শে প্রায় এক একর জমি তৈরী করে বাজার থেকে চারা সংগ্রহ করে প্রায় ১শতক ভূমিতে চারা লাগানোর পর তৌফিক হোসেন খান উপ সহকারী কৃষি কর্মকর্তা আলা উদ্দিনের মাধ্যমে সৃজিত চারার ভিডিও এবং ছবি তুলে দেয়ার জন্য তাগাদা দিতে থাকেন। হলুদ চাষ প্রকল্পের টাকা আত্মসাত করতে। তাজ উদ্দিন দফায় দফায় ছবি এবং ভিডিও করে দিলেও তাজ উদ্দিনকে কোন টাকা বা সুযোগ সুবিধা দেয়া হয়নি উপজেলা কৃষি অফিস হতে। সরেজমিন গিয়ে দেখা যায় নাম মাত্র প্রায় ১শতক জমিতে কিছু হলুদের চারা লাগানো হয়েছে তাজ উদ্দিনের নিজ উদ্যোগে। চৌমুহী বাজার ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা আলা উদ্দিন জানান রাজারগাঁও গ্রামের তাজ উদ্দিনকে হলুদ চাষের
প্রকল্প দেওয়া হয়েছে।এ ব্যাপারে কৃষক তাজ উদ্দিন জানান হলুদ চাষের জন্য উপজেলা কৃষি অফিস হতে আমি কোন ধরনের সুযোগ সুিবধা বা টাকা পাইনি। অথচ উপ সহকারী কৃষি কর্মকর্তা আলা উদ্দিন আমাকে বলেন কেউ জিজ্ঞেস করলে আমি টাকা পেয়েছি বলে
স্বীকার করব। ঢাকা হতে আমাকে একজন ফোন দিয়ে প্রকল্পের টাকার কথা জিজ্ঞেস করলে উনার কাছে আমি টাকা পাওয়ার কথা স্বীকার করলাম না কেন এ নিয়ে তিনি আমার সাথে রাগারাাগি করেন। আমি বলেছি টাকা না পেয়ে মিথ্যা কথা বলব কেন। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান একজন কৃষককে হলুদ চাষের প্রকল্প দেয়া হয়েছে। কাকে দিয়েছেন এবং কত টাকা দেয়া হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন রেজিষ্টার্ড দেখে বলতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!