সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান দোয়ারাবাজারে মাদকবিরোধী যৌথ অভিযান, গাঁজাসহ দুইজনের কারাদণ্ড ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের বিশাল ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে তাক লাগালেন তরুণ চিত্রশিল্পী অমিত রাহা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে ভাটিপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতি, বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন শাহনাজ তালুকদার দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে এ বি এম মাসুম প্রদীপ গ্রেফতার বিশ্বম্ভরপুরে ভারতীয় অবৈধ বিড়ির বড় চালান জব্দ, ডিবির হাতে আটক ১ জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার- দ্যা ওয়েলফেয়ার ফ্যামিলির কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ-সমাবেশ ফ্রান্স ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে রাসুল অবমাননায় চরম ধৃষ্টতা দেখিয়েছে– আখতার হোসাইন জাহেদ

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৭২ বার ভিউ
সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ-সমাবেশ
ফ্রান্স ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে রাসুল অবমাননায় চরম ধৃষ্টতা দেখিয়েছে–
—-আখতার হোসাইন জাহেদ
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল-সমাবেশে করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মাহানগর।
আজ সোমবার (২৬.১০.২০২০ইং) বাদ যুহর মিছিলটি নগরীর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ। তিনি তার বক্তব্যে বলেন, আজ আমাদের অন্তর ক্ষতবিক্ষত, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কারণ, যে নবী (সা.) কে জীবনের চেয়ে, পরিবার-পরিজন, ধন-সম্পদ সবকিছুর চেয়েও ভালোবাসি, সে নবী (সা.) কে আজ কাফের কুফ্ফাররা ধারাবাহিকভাবে অবমাননা করে যাচেছ। সম্প্রতি ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.) কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সের ইসলাম বিদ্বেষী এমন ঘৃন্য মনোভাব বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। ফ্রান্স তাদের রম্য পত্রিকা শার্লি এবদোকে দিয়ে আবারো রাসুল (সা.)-এর ব্যাঙ্গচিত্র বানিয়ে তা তাদের সরকারি অফিসগুলোর সামনে প্রদর্শন করে রাসুল অবমাননায় চরম ধৃষ্টতা দেখিয়েছে। তাদের এমন কাজে আজ বিশ্ব মুসলিম ক্ষুব্ধ এবং মর্মাহত। তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোর উদ্যেশ্যে বলেন, আপনি ফ্রিডম অব স্পিচ এর কথা বলছেন অথচ আপনিই কিছুদিন আগে হিজাব নিষিদ্ধ করে ফ্রিডম অব স্পিচ লঙ্ঘন করেছেন। সুতরাং আপনার এ কথা উদ্যেশ্য প্রণোদিত ও ইসলাম বিদ্বেষী। তিনি বাংলাদেশ সরকারে প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা ইসলাম বিদ্বেষী ফ্রান্সের পণ্য বাংলাদেশের বাজারে আর দেখতে চাইনা। সরকারিভাবে ফ্রান্সকে বয়কট ঘোষণা করা হোক, ফ্রান্সকে নিন্দা প্রস্তাব পাঠানো হোক। তিনি বাংলাদেশের নব্য নাস্তিকদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মুসলমানদের এ দেশে আর কোনো নাস্তিকতা প্রদর্শন করলে এর পরিনাম ভালো হবে না।
সংগঠনের সিলেট মহানগরী সভাপতি মো. জাহেদুর রহমানের সভাপতিত্বে ও সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ আলী হায়দার এবং সিলেট মহানগরী সাধারণ সম্পাদক এস এম মনোওয়ার হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী বেলাল আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি ও সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নুমান।
হাজার হাজার রাসুল প্রেমিক জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো: কুতবুল আলম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, তায়্যিবাহ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মারজান আহমদ চৌধুরী, তালামীযের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, অফিস সম্পাদক আব্দুল মুহিত রাসেল, সহ-অফিস সম্পাদক তৌরিছ আলী, প্রশিক্ষণ সম্পাদক সুলতান আহমদ ও শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ।
মিছিল সমাবেশে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, সিলেট পূর্ব জেলা সভাপতি কামাল উদ্দিন, সুনামগনজ জেলা সভাপতি আবদুল কাইয়ূম, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি মাসরুর হাসান জাফরী, হবিগনজ জেলা সহ-সভাপতি সাদেকুর রহমান, সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক কবির আহমদ, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক কুতুব আল ফরহাদ ও পূর্ব জেলার সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাদি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!