সুনামগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, দুই ব্যক্তির কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সুনামগঞ্জ সদর উপজেলার আরফিননগর, বড়পাড়া, নতুনপাড়া ও জামতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পালের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘ক’ সার্কেলের সমন্বয়ে এ মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে বিনোদ মন্ডল (৬৪), পিতা-মৃত প্রভাত মন্ডল, সাং-ওয়েজখালী, সুনামগঞ্জ সদর এবং সামরাজ (৪০), পিতা-মৃত সামেদ আলী, সাং-বড়পাড়া, সুনামগঞ্জ সদর—এই দুই ব্যক্তির কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই সম্পূর্ণ ধ্বংস করা হয়।
মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বিনোদ মন্ডলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং সামরাজকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন।
Leave a Reply