বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে বিলপার গ্রামে চেয়ারম্যান প্রার্থী এনামের সমর্থনে মতবিনিময় সভা ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন দোয়ারাবাজারে ৫ বছর ধরে সংযোগ সড়কবিহীন সেতুই এখন দুর্ভোগের কারণ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ ! দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ছাতকে দেড় মাস ধরে এসিল্যান্ড পদ শূন্য, নামজারিসহ ভূমিসেবা পেতে ভোগান্তিতে সাধারণ মানুষ লন্ডনে নাহিদের ওপর হা’ম’লা, এবার কাকে দা’য়ী করবে জামায়াত-এনসিপি যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে উঠান বৈঠক

দোয়ারাবাজারে ৫ বছর ধরে সংযোগ সড়কবিহীন সেতুই এখন দুর্ভোগের কারণ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার ভিউ

দোয়ারাবাজারে ৫ বছর ধরে সংযোগ সড়কবিহীন সেতুই এখন দুর্ভোগের কারণ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজলার খাসিয়ামারা নদীতে আলীপুর-টেংরাটিলা এলাকায় প্রায় চার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুটির নির্মাণকাজ দীর্ঘ প্রায় পাঁচ বছরেও শেষ হয়নি। চলতি বছরের আগস্টের শেষ দিকে সেতুর মূল কাঠামো ও অন্যান্য কাজ শেষ হলেও তৈরি হয়নি দুই দিকের সংযোগ সড়ক বা এপ্রোচ রোড। সংযোগ সড়ক না থাকায় সেতুটি কার্যত কোনো কাজেই আসছে না, ফলে বাধ্য হয়ে এলাকাবাসীকে স্টিলের পাটাতন ও মই বেয়ে সেতুতে ওঠানামা করতে হচ্ছে। অপরিকল্পিত এই নির্মাণ কাজ ও দীর্ঘসূত্রিতার কারণে সেতুটি এখন স্থানীয়দের উপকারের বদলে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বয়স্ক মানুষ ও শিক্ষার্থীরা। দোয়ারাবাজার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আলীপুর-টেংরাটিলা খেয়াঘাটে ভিত্তিপ্রস্তর স্থাপন করে আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজ শুরু করা হয়েছিল। তবে শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, খামখেয়ালিপনা ও নানা অনিয়মের অভিযোগ ওঠে। সরেজমিনে দেখা যায়, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজ, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরা স্কুল অ্যান্ড কলেজ, মুহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চ বিদ্যালয়, আলীপুর নূরানী একাডেমিসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান পথ এটি। প্রতিদিন ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রীসহ স্থানীয় হাটবাজার, উপজেলা ও জেলা শহরে যাতায়াতকারী অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই সেতু পার হন।
আলীপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন আক্ষেপ করে বলেন, সেতু এখন উল্টো বিড়ম্বনার কারণ হয়েছে এবং স্টিলের মই বেয়ে সেতুতে উঠে এরপর আবার পাটাতন দিয়ে নিচে নামতে হচ্ছে। আলীপুর বাজারের ব্যবসায়ী সজীব আহমেদ বলেন, এই সেতু দিয়ে ওঠানামা করা যে কতটা কষ্ট তা বলে বুঝানো যাবে না। ঠিকাদারের উদাসীনতায় সংযোগ সড়কের কাজ ঝুলে রয়েছে। অসুস্থ ও বয়স্ক মানুষেরা মই বেয়ে এই সেতুতে উঠতে ভয় পায়। বাজারের মালামাল পারাপার করতে ব্যবসায়ীদের সীমাহীন ভোগান্তিতে পোহাতে হয়। আমাদের এই জনদুর্ভোগ যেন দেখার কেউ নেই। সিএনজি চালক ফাইজুল মিয়া বলেন, সংযোগ সড়ক না থাকায় আমরা এই সেতু দিয়ে গাড়ি পারাপার করতে পারছিনা। স্থানীয়রা জানান, নদী পারাপারের জন্য আগে এলাকার মানুষ রশি টানা খেয়া নৌকা ব্যবহার করত এবং খেয়ানৌকায় মালপত্র, বাইসাইকেল ও মোটরসাইকেল সহজেই পার করা যেত। কিন্তু সেতু হওয়ার পর নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন অন্তত ২০ ফুট উচ্চতার পাটাতনের সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পাঁচ বছর ধরে কাজ চললেও সংযোগ সড়ক করা হয়নি। ঠিকাদারের খামখেয়ালিপনায় ব্রিজের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল এবং কাজ বন্ধ না রাখলে আরও দুই বছর আগেই এর কাজ শেষ হতো। ঠিকাদার শংকর বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, সেতুর কাজ শেষ। সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও স্থানীয় আব্দুল হামিদ মেম্বারের সাথে সমন্বয় করে খাসিয়ামারা সেতুর দুইপাশের সংযোগ সড়কের মাটি ভরাটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিঘ্রই কাজ শুরু হবে।
সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, পাঁচ-ছয় মাস আগে খাসিয়ামারা সেতুর দুই দিকের সংযোগ সড়কের মাটি ভরাটের জন্য আমার মধ্যস্থতায় ঠিকাদারের সাথে ইউপি সদস্য আব্দুল হামিদ ও স্থানীয় কয়েকজন লোকের ৯ লাখ টাকার একটি চুক্তি হয়। পরে চুক্তি অনুযায়ী ব্রিজের পূর্ব পাশে চার লাখ টাকার মাটি ভরাটের কাজ শেষ করলেও ঠিকাদার বিল পরিশোধ করতে সময়ক্ষেপণ করে। এভাবে প্রায় পাঁচ মাস অতিবাহিত হওয়ার পর কিছুদিন আগে ঠিকাদার আংশিক বিল পরিশোধ করেন। এখন কাজের দায়িত্বে থাকা লোকজন ঠিকাদারের কাছে অগ্রীম দুই লাখ টাকার বিল দাবি করেছেন।
এবিষয়ে ঠিকাদারের সাথে কোনো সুরহা না হওয়ায় কাজের দায়িত্বে থাকা লোকজন সেতুর পশ্চিম দিকের কাজ বন্ধ রেখেছেন।
দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ঠিকাদারের সাথে আলাপ হয়েছে। ঠিকাদার জানিয়েছে স্থানীয়ভাবে যাদেরকে মাটি ভরাটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা অর্ধেক কাজ করেছে। তাদের সাথে বনিবনা না হওয়ায় বাকি কাজ বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগিদ দিয়েছি। আশাকরি খুব দ্রুত মাটি ভরাটের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!