মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ছাতকে দেড় মাস ধরে এসিল্যান্ড পদ শূন্য, নামজারিসহ ভূমিসেবা পেতে ভোগান্তিতে সাধারণ মানুষ লন্ডনে নাহিদের ওপর হা’ম’লা, এবার কাকে দা’য়ী করবে জামায়াত-এনসিপি যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে উঠান বৈঠক ছাতকে রাজনৈতিক মামলায় একজন ও ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার সুরমার বুক চিরে অবাধে বালু-মাটি লুট! ছাতকে ড্রেজারের দাপটে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকিতে, বাড়ছে নদীভাঙন ও জনবসতির ঝুঁকি ! হযরত শাহজালালের দরগায় প্রাচীন পাথরের দেয়াল, সিলেটের মুসলিম-পূর্ব ইতিহাসের নতুন অনুসন্ধানের সম্ভাবনা ছাতকে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের উপজেলা যুবলীগের সহসভাপতি হারুন মিয়া গ্রেপ্তার

লন্ডনে নাহিদের ওপর হা’ম’লা, এবার কাকে দা’য়ী করবে জামায়াত-এনসিপি

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১০ বার ভিউ

লন্ডনে নাহিদের ওপর হা’ম’লা, এবার কাকে দা’য়ী করবে জামায়াত-এনসিপি

ছাতক নিউজ ডেস্ক

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ নিন্দা জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‌লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এই উগ্রতা ও দুর্বৃত্তপনা শীঘ্রই আন্তর্জাতিকভাবে এদের নিষিদ্ধের ব্যবস্থা করে দিবে। তবে গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?

‘জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি, আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগের হাতে মাইর খাওয়ালো! এখানেও কি তারা বিএনপি সরকারের কুটনৈতিক ব্যর্থতা খুঁজে পাবে?’
তিনি লেখেন, গতকাল যেমন তাদের একজন আধা জামায়াতি- আধা এনসিপি নেত্রী থানায় অভিযোগ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক হুমকির জন্য কুটনৈতিক ব্যর্থতা আবিষ্কার করল, আশা করি নাহিদ ইসলাম একই ভুল করবে না যে, বিএনপি সরকার লন্ডনে আমাকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে!’

‘এবার যদি জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হয় যে, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিরোধ করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সেক্ষেত্রে দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে এবং বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না।’

পোস্টে শেষ অংশে রাশেদ খাঁন লেখেন, আসুন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করি, আওয়ামী লীগ জাতির শত্রু, এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।
সূত্র: আরটিভি নিউজ .কম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!