ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের
উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন
ছাতকে “বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদ” এর উপজেলা ও পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। “বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ” এর সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব বিমল বণিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (১১ নভেম্বর) ছাতক উপজেলা ও পৌর শাখার দু’টি আহবায়ক কমিটির অনুমোদন দিয়ে কমিটি ঘোষণা করেন।
উপজেলা শাখায় বিপ্লব কান্তি তালুকদারকে আহবায়ক ও কালিদাস পোদ্দারকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রণয় আচার্য মুন্না, শংকর দত্ত, বিমান ঘোষ, পংকজ দত্ত,রিপন চন্দ্র দাস, কৃপেশ চন্দ,দীপক দেবনাথ,সুমন দাস ও অপু রঞ্জন দাস।
পৌর শাখায় সৌরভ রঞ্জন দাসকে আহ্বায়ক ও দুলাল মন্ডলকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন,বিশ্বজিৎ ঘোষ,অঞ্জন দাস,বিজয় সিংহ,প্রদীপ কুমার দাস সুইট,বিশ্বজিৎ গোস্বামী,অমিত দাস,সুজন দেবনাথ, অজয় রায় ও শিশির আচার্য্য।
স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের ছাতক উপজেলা ও পৌর শাখার পূর্বতন কমিটি বিলুপ্ত করে সংগঠনের গঠনতন্ত্রের ১৩ ধারা অনুবলে উপজেলা শাখার ১১ সদস্য এবং পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হলো।##
Leave a Reply