1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
ছাতকে অননুমোদিত চুন কারখানা নিয়ে মতবিনিময় সভা, শিল্প রক্ষার আশ্বাস - ছাতক নিউজ ২৪ ডট কম
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে অননুমোদিত চুন কারখানা নিয়ে মতবিনিময় সভা, শিল্প রক্ষার আশ্বাস সিলেট-ছাতক রেলপথ সংস্কারের মেয়াদ শেষ, কাজ মাত্র ২০ শতাংশ—ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতিতে অনিশ্চয়তা ৩১ জুলাই নিবাচন অনু‌ষ্টিত হ‌বে ঢাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে সদস্য (সুনামগঞ্জ) পদে প্রার্থী একেএম রিপন তালুকদার কৈতক হাসপাতালের জমি নিয়ে দুই নামজারি বাতিল, এসএ খতিয়ানে পুনর্বহালের নির্দেশ কোম্পানীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ছাতকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২ বাংলা ড্রেজার জব্দ, আটক ২ ছাতকে সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন: দেড় কোটি টাকার ক্ষতির মামলায় ১৪ আসামির জামিন ছাত‌কে চাদার টাকা না দেয়ায় অপপ্রচারে শিকার ব‌্যবসা‌য়ি দুলু‌ মিয়া! ছাত‌কে ৩জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় লিখিত অভিযোগ ছাত‌কে ৩জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় লিখিত অভিযোগ

ছাতকে অননুমোদিত চুন কারখানা নিয়ে মতবিনিময় সভা, শিল্প রক্ষার আশ্বাস

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২ বার ভিউ

ছাতকে অননুমোদিত চুন কারখানা নিয়ে মতবিনিময় সভা, শিল্প রক্ষার আশ্বাস

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে অননুমোদিত ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ক্ষুদ্র চুন শিল্প কারখানাগুলোর বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও চুন কারখানার মালিকরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মোহাইমিনুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস, ব্যবসায়ী ও ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ক্ষুদ্র চুন শিল্প সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়া, ব্যবসায়ী লিজন মিয়া তালুকদার, আশরাফুল হক খেলন ও সাজ্জাদুর রহমানসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, ছাতকে প্রায় ৫০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ব্যবসা হলো চুন শিল্প। একসময় ছাতকের চুন দেশের বিভিন্ন কল-কারখানায় সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হতো। অতীতে বন-খাগড়া ও লাকড়ি ব্যবহার করে চুন পোড়ানো হতো। পরবর্তীতে কিছু কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হলেও গ্যাস সংকটের কারণে অনেক ব্যবসায়ী আবারও পুরোনো পদ্ধতিতে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
চুন শিল্পের সঙ্গে পরিবেশ ও জ্বালানি কাঠ ব্যবহারের বিষয়টি নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও বিট কর্মকর্তা এ বিষয়ে সরকারি বিধিবিধান ও পরিবেশগত বিষয়গুলো তুলে ধরেন। কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। একই সঙ্গে ঐতিহ্যবাহী চুন শিল্পকে রক্ষা করেই বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
সভায় জানানো হয়, ছাতকে বর্তমানে ৫২টি ক্ষুদ্র চুন উৎপাদন শিল্প রয়েছে। এসব কারখানার সঙ্গে ব্যবসায়ীদের পাশাপাশি প্রায় ১ হাজার ৮০০ শ্রমিকের কর্মসংস্থান জড়িত। ফলে চুন শিল্প বন্ধ বা সীমিত করার যেকোনো সিদ্ধান্তের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিকের জীবিকা জড়িত থাকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানান ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলেন, তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ট্রেড লাইসেন্সসহ সরকারি সব নিয়মকানুন মেনে ব্যবসা পরিচালনা করতে আগ্রহী। এজন্য প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন গ্রহণের ক্ষেত্রে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতা চান তারা। তাদের দাবি, পরিবেশ রক্ষা ও চুন শিল্প—দুটিই সমন্বয়ের মাধ্যমে টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, সাংবাদিক আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, আনোয়ার হোসেন রনি, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সামছু মিয়া, ব্যবসায়ী মমিন চৌধুরী, মিজানুর রহমান জাবেদ, রুহুল আমিন, কয়েছ আহমদ, জাকারিয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!