৩১ জুলাই নিবাচন অনুষ্টিত হবে
ঢাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে সদস্য (সুনামগঞ্জ) পদে প্রার্থী একেএম রিপন তালুকদার
আনোয়ার হোসেন রনি,ছাতক থেকেঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ৩১ জুলাই নিবাচন অনুষ্টিত হবে। এ নিবাচনকে ঘিরেই সিলেটের ৪টি জেলায় ঢাকাস্থ জল্পনা শেষ নেই। জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-২০২৭ উপলক্ষে সদস্য (সুনামগঞ্জ) পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ঐতিহ্যবাহী সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা গ্রামের কৃতি সন্তান একেএম রিপন তালুকদার। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
একেএম রিপন তালুকদার দীর্ঘদিন ধরে সামাজিক, সাংগঠনিক ও ক্রীড়া অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থেকে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে আসছেন। বিভিন্ন সামাজিক উদ্যোগ, মানবিক কার্যক্রম এবং তরুণদের ক্রীড়ামুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।
সততা, দায়িত্বশীলতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে সবার কাছে পরিচিত।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্য ও শুভানুধ্যায়ীরা মনে করেন, সংগঠনের দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে সদস্যদের কল্যাণে কাজ করার মতো অভিজ্ঞতা ও আন্তরিকতা একেএম রিপন তালুকদারের রয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রার্থিতা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় একেএম রিপন তালুকদার বলেন, “জালালাবাদ অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি বৃহত্তর সিলেটবাসীর ঐক্য, ভ্রাতৃত্ব ও গৌরবের প্রতীক। আমি সংগঠনের ঐতিহ্য, ঐক্য ও উন্নয়নকে আরও এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করতে চাই।
সদস্যদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি কার্যকর, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সংগঠন গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন রয়েছে। এজন্য তাকে সম্মানিত ভোটারদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছেন সুনামগঞ্জ।”
সংগঠনের অনেক সদস্যের মতে, একেএম রিপন তালুকদারের প্রার্থিতা নির্বাচনে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে এবং সদস্যদের প্রত্যাশা পূরণে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে। তাঁর দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা এবং সাংগঠনিক অভিজ্ঞতা ভবিষ্যতে অ্যাসোসিয়েশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করে।
এদিকে, জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যে শুরু হয়েছে। সদস্য (সুনামগঞ্জ) পদে একেএম রিপন তালুকদারের প্রার্থিতাকে ঘিরে সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন পর্যায়ে তাঁরা তাঁর পক্ষে গণসংযোগ প্রচার প্রচারনা ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, ঢাকা মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মুন্না ও ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি সহ একাধিক ব্যক্তিরা একেএম রিপন তালুকদারের প্রার্থিতাকে অভিনন্দন জানিয়ে তাঁর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তারা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত ভোটারদের গণতান্ত্রিক পরিবেশে যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছে।
তারা বৃহত্তর সিলেটবাসীকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদী।##
Leave a Reply