1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত - ছাতক নিউজ ২৪ ডট কম
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
৩১ জুলাই নিবাচন অনু‌ষ্টিত হ‌বে ঢাকায় জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে সদস্য (সুনামগঞ্জ) পদে প্রার্থী একেএম রিপন তালুকদার কৈতক হাসপাতালের জমি নিয়ে দুই নামজারি বাতিল, এসএ খতিয়ানে পুনর্বহালের নির্দেশ কোম্পানীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ছাতকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২ বাংলা ড্রেজার জব্দ, আটক ২ ছাতকে সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন: দেড় কোটি টাকার ক্ষতির মামলায় ১৪ আসামির জামিন ছাত‌কে চাদার টাকা না দেয়ায় অপপ্রচারে শিকার ব‌্যবসা‌য়ি দুলু‌ মিয়া! ছাত‌কে ৩জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় লিখিত অভিযোগ ছাত‌কে ৩জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় লিখিত অভিযোগ সংবাদকমী‌দের বিরু‌দ্ধে চাঁদাবাজি ও সীমান্ত চোরাচালানের অভিযোগ: ইসলামপুরে নাজমুল হাসান জুয়েলকে ঘিরে ক্ষোভ ছাতক – দোয়ারাবাজা‌রের হাত বাড়ালেই মিলছে মাদক

সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪১ বার ভিউ

সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর
ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ রেলগেইটস্থ ১৬৯৩ নম্বর অটোরিকশা, টেম্পু ও সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে রাত ১১টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে সোহেল আহমদ, সাধারণ সম্পাদক পদে সাজিদুর রহমান সাজিদ, কার্যকরী সভাপতি পদে মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে খছরু মিয়া এবং অর্থ সম্পাদক পদে রাসেল আহমদ নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা একে অপরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই গোবিন্দগঞ্জ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ইউনিয়নের ৩২টি শাখার মোট ৪ হাজার ৪৬০ জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি, শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং উৎসাহ-উদ্দীপনা নির্বাচনকে প্রাণবন্ত করে তোলে। ভোটাররা কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেন। দিনব্যাপী কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে বিভিন্ন পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে তিনটি কেন্দ্রের পাঁচটি বুথে ব্যালট গণনা সম্পন্ন করা হয়। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন ৫ জন প্রিসাইডিং অফিসার, ১২ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৩৬ জন পোলিং অফিসার। তাদের দক্ষতা ও আন্তরিকতায় ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তদন্ত ওসি রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য প্রতিটি বুথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে সক্ষম হন।
ভোট চলাকালে বিভাগীয়, জেলা ও উপজেলা বাস-ট্রাক সমিতি, ফেডারেশন, সিবিএ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা কেন্দ্র পরিদর্শন করেন। তারা ভোটগ্রহণের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ বলেন, “প্রশাসন, পুলিশ, সাংবাদিক, প্রার্থী, ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছি। পুরো ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এটি শ্রমিকদের গণতান্ত্রিক চর্চার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”

নবনির্বাচিত সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদসহ অন্যান্য বিজয়ী নেতারা শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শ্রমিকদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে ইউনিয়নের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কল্যাণ নিশ্চিতকরণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।

শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশ, প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের দক্ষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচন গোবিন্দগঞ্জ এলাকার শ্রমিক সমাজে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য এই নির্বাচন ভবিষ্যতেও শ্রমিকসংগঠনগুলোর গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনায় ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
!###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!