ছাতকে সালিশে ন্যায়ের প্রতীক নজরুল হক, যুক্তরাষ্ট্র গমনে সংবর্ধনা।
আরিফুর রহমান মানিক ছাতক,সুনামগঞ্জ )প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে সালিশ-নির্ভর সামাজিক বিচার ব্যবস্থায় এক পরিচিত নাম মোঃ নজরুল হক। দীর্ঘদিন এলাকায় বসবাসকালে বিভিন্ন সামাজিক বিরোধ নিষ্পত্তিতে তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের কাছে প্রশংসিত হয়ে উঠেছে।স্থানীয়রা জানান, নজরুল হক দেশে থাকাকালে তার পরিচালিত সালিশ বিচার ছিল চোখে দেখার মতো এবং ন্যায়নিষ্ঠতার দৃষ্টান্ত। অনেক জটিল বিরোধ তার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে, যা ছাতক উপজেলার মানুষের কাছে এখনো ভুলার মতো নয়।সম্প্রতি তার যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে শুক্রবার বিকেল ৩টায় শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল ও সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মজনু মিয়া। এতে সভাপতিত্ব করেন হাজী উস্তার আলী এবং স্বাগত বক্তব্য দেন হাজী মনির উদ্দিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারুকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাজ্জাদ রহমান এবং কালারুকা ইউনিয়নের সাবেক মেম্বার আরশ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এছাড়াও উপস্থিত ছিলেন আমির আলী, শরীফ হোসেন সুরুজ, ব্যবসায়ী আশরাফুল ইসলাম, ১নং কালারুকা ইউনিয়নের মেম্বার সামসু মিয়া, ব্যবসায়ী কবির মিয়া, ২নং ওয়ার্ডের মেম্বার নুরুল হক, সাবেক ইউপি মেম্বার আব্দুল মুকিত (নেরাই), যুবদল নেতা আশরাফ, ব্যবসায়ী আমীর উদ্দিন, মুরুব্বি জহল্লাল দাস, ব্যবসায়ী এমদাদুল হক, ইজাজুল হক রনি, আব্দুল কাদির, বাতির আলী, ব্যবসায়ী মনির মিয়া, সাজিদ আলী, নিজাম ও সোনেল দাসসহ আরও অনেকে।অনুষ্ঠানে অতিথিবৃন্দ মোঃ নজরুল হককে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। পরে কেক কাটা হয়। বক্তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও প্রবাস জীবনের সফলতা কামনা করেন।অনুষ্ঠানটির আয়োজন করে শিমুলতলা মুক্তির গাঁও, অষ্টগ্রাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আব্দুল কাদির।##
Leave a Reply