রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

রমজানজুড়ে তদারকি অব্যাহত ছাত‌কে গোবিন্দগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযানঃ ১০ হাজার টাকা জরিমানা,

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৪ বার ভিউ

রমজানজুড়ে তদারকি অব্যাহত
ছাত‌কে গোবিন্দগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযানঃ ১০ হাজার টাকা জরিমানা,

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং বাজার শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

গত শনিবার বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোম্যাসি চাকমা।

স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জনভোগান্তি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে প্রশাসনের এ উদ্যোগ স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা। মোবাইল কোর্টের সময় কাঁচাবাজার, মাছ বাজার, ডিম ও মাংসের দোকান, মুদি দোকান এবং ফলের বাজার ঘুরে দেখা হয়। এসব বাজারে মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা, অনুমোদনবিহীন স্থান ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রদর্শনসহ একাধিক অনিয়ম পাওয়া যায়। সংশ্লিষ্ট অপরাধের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন, ২০১১–এর বিভিন্ন ধারায় জরিমানা আরোপ করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের নির্দিষ্ট দামে পণ্য বিক্রি, ক্রেতাদের সঙ্গে প্রতারণা না করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানো এবং বাজারে পরিচ্ছন্নতা রক্ষায় কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা বলেন,
রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”
মোবাইল কোর্ট পরিচালনার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ বাজার এলাকায় ভিড় করেন। ক্রেতারা জানান, বাজারে নিয়মিত তদারকি বাড়লে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং নিত্যপণ্য ক্রয়ে ভোগান্তিও কমবে। বিশেষ করে রমজান মাসে পণ্য মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতা ঠেকাতে নিয়মিত অভিযান অত্যন্ত জরুরি বলে মন্তব্য তাদের।
এদিকে অনেক ব্যবসায়ী প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে অনিয়ম কমিয়ে সুষ্ঠু বাণিজ্য পরিবেশ বজায় রাখতে মোবাইল কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে তারা চান, নিত্যপণ্যের পাইকারি বাজারেও যেন নজরদারি জোরদার করা হয়, যাতে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজানজুড়ে ছাতক উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য—চাল, ডাল, চিনি, খেজুর, তেল, মাংস ও সবজির দামের ওপর কড়া নজরদারি থাকবে। প্রশাসন জানিয়েছে, সাধারণ ভোক্তারা যেকোনো অনিয়ম দেখলে উপজেলা প্রশাসন বা ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ জানাতে পারবেন।

স্থানীয়দের মতে, সরকারি এই উদ্যোগ বাজারে স্থিতিশীলতা বজায় রাখায় ইতিবাচক ভূমিকা রাখছে। তারা আশা করছেন, পুরো রমজানজুড়ে এমন অভিযান চলমান থাকলে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ইচ্ছেমতো দাম নির্ধারণের প্রবণতা নিয়ন্ত্রণে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!