সুনামগঞ্জ–৫: ধানের শীষের বিজয়ে
মিলন–মিজানের ঐক্য ঘোষণা
ছাতক–দোয়ারাবাজারে বিএনপির শক্তিশালী ঐক্য — মাঠে নেমেই পাল্টে দিলেন নির্বাচনী সমীকরণ
আনোয়ার হোসেন রনি ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের টানাপোড়েন ও মনোনয়ন দ্বন্দ্ব পেছনে ফেলে এবার ধানের শীষকে বিজয়ী করতে একজোট হলেন দুই গুরুত্বপূর্ণ নেতা—দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এবং মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
গত মঙ্গলবার বিকালে ছাতকের কালারুকা ইউনিয়নের রাজাপুর জয়েন্ট কনভেনশন হলে আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় এ ঐক্যের ঘোষণা আসায় পুরো ছাতক দোয়ারাবাজারের বিএনপি অঙ্গনে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা—এবং নির্বাচনী মাঠে এসেছে এক বড় মোড়।“বিএনপি আগের যেকোনো সময়ের চেয়ে আরও ঐক্যবদ্ধ”—কলিম উদ্দিন মিলন
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন “ছাতক–দোয়ারাবাজারে বিএনপি অতীতেও একসাথে কাজ করেছে, অভিজ্ঞতাও প্রচুর। এখন আমরা আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ। ইতোমধ্যেই ঐক্যের বিজয় ঘটেছে—এবার নির্বাচনে বিজয় নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। তিনি আরও বলেন,আগামী নির্বাচনসহ সব সাংগঠনিক কর্মকাণ্ডে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। “দলীয় শৃঙ্খলার কারণেই মনোনয়ন ফিরিয়ে নিয়েছি”—মিজানুর রহমান চৌধুরী অনুষ্ঠানের বিশেষ অতিথি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন—দলের প্রতি সম্মান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখেই স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করেছি। ছাতক–দোয়ারার বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। এখানে কোনো বিরোধ ছিল না, ছিল শুধু দলীয় প্রতিযোগিতা।
তিনি ঘোষণা দেন—২২ জানুয়ারি থেকে আচরণবিধি মেনে সকল নেতাকর্মী একসঙ্গে ধানের শীষের পক্ষে মাঠে নামবে। ছাতক দোয়ারায় ধানের শীষ জিতলে জিতবেন জননেতা তারেক রহমান। মিলন–মিজান একসাথে: নেতাকর্মীদের উচ্ছ্বাস, মাঠে নতুন গতি সভায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। উপস্থিত নেতারা উচ্চকণ্ঠে বলেন—“মিলন–মিজান ভাই–ভাই। সবাই একসাথে কাজ করলে ছাতক–দোয়ারায় ধানের শীষের বিজয় নিশ্চিত—ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু এবং উপজেলা কমিটির সদস্য আবু সুফিয়ান। সভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে—তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন। নেতারা যাঁরা বক্তব্য রাখেন শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারী, আলতাফুর রহমান খছরু, ফজলুল করিম বকুল, মানিক মাস্টার, জয়নাল আবেদীন মহি, শাহ সফিকুল আলম মতি, আবু হুরায়রা সুরত, সামসুর রহমান বাবুল, মুর্শেদ আলম, গোলাম আম্বিয়া, মাজকুর পাবেল, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রউফ, মোশাররফ হোসেন, জাকির হোসেন, এখলাছ মিয়া তালুকদার, হারুনুর রশিদ, জসিম উদ্দিন সালমান, নুরুল আমিনসহ বিভিন্ন ইউনিট কমিটি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঐক্যের কারণে পাল্টে যাচ্ছে নির্বাচনী হিসাব
বিএনপির ভেতরের প্রতিযোগিতা ও মনোনয়ন নিয়ে বিভক্তি—এগুলোকে পুঁজি করে প্রতিদ্বন্দ্বীপক্ষের আশা বাড়লেও মিলন–মিজানের ঐক্য ঘোষণার পর সেই সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। নেতাকর্মীদের দাবি—এখন ছাতক–দোয়ারাবাজারে বিএনপি একটাই দল—ধানের শীষ। নির্বাচনী মাঠে এই ঐক্যের প্রভাব স্পষ্ট—নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার পর্যন্ত এখন একটাই বার্তা দিচ্ছেন—সুনামগঞ্জ–৫ এ ধানের শীষের বিজয় সময়ের অপেক্ষা।###
Leave a Reply