রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় ২৪ পরিবারে ছাগল বিতরণ

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬১ বার ভিউ

মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় ২৪ পরিবারে ছাগল বিতরণ

ছাতক উপজেলার মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে “স্বাবলম্বী প্রকল্প”-এর আওতায় চরমহল্লা ইউনিয়নের ২৪টি পরিবারের মাঝে ২৪টি ছাগল বিতরণ করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সাংবাদিক তাজিদুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মেম্বার হুশিয়ার আলী এবং সভা পরিচালনা করেন ইকবাল হোসেন তামিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন, মানবকল্যাণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সাইফুর রহমান, চরমহল্লা শাখার উপদেষ্টা হাজী ইব্রাহিম আলী ও মোঃ সাজিদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার সদস্য ফয়সল আহমদ জাকারিয়া ও মিজানুর রহমান আল আমিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আলী আহমেদ, হামিদ হাসানসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনে টেকসই ও কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। স্বাবলম্বী প্রকল্পের আওতায় ছাগল বিতরণ অসহায় পরিবারগুলোর জন্য শুধু সহায়তা নয়, বরং এটি তাদের আত্মনির্ভরশীল হওয়ার একটি বাস্তব পথ তৈরি করে দেবে।
বক্তারা আরও বলেন, সংগঠনের প্রবাসী সদস্য ও দেশে অবস্থানরত সদস্যদের আর্থিক অনুদানের মাধ্যমে এই মহতী আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ জন্য উপস্থিত বক্তারা মানবকল্যাণ ফাউন্ডেশনের সকল প্রবাসী ও দেশীয় সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানকারী সকল সংগ্রহকারী, অতিথি ও সংগঠনের দায়িত্বশীলদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!