রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

বেগম খালেদা জিয়া : কাছ থেকে দেখা এক প্রধানমন্ত্রী—এক ব্যক্তিত্বময়ীর সার্থক জীবনের অবসান

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬১ বার ভিউ

বেগম খালেদা জিয়া :
কাছ থেকে দেখা এক প্রধানমন্ত্রী—এক
ব্যক্তিত্বময়ীর সার্থক জীবনের অবসান

২০০১-২০০৬: সংবাদকর্মীর চোখে মার্জিত রুচি, গাম্ভীর্য ও মানবিকতার এক নীরব প্রতীক

স্টাফ রিপোর্টারঃ ২০০১ থেকে ২০০৬—বাংলাদেশের রাজনীতির এক উত্তাল সময়। আর এই সময়টাতেই দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় সফর, আন্তর্জাতিক সম্মেলন, জেলা-উপজেলায় জনসভা—সবখানেই তাকে অনুসরণ করেছেন আমরা—সংবাদকর্মীরা। এই দীর্ঘ পাঁচ বছরে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তাঁকে। দেখা হয়েছিল একজন রাষ্ট্রনায়িকার পরিচ্ছন্ন রূপ, ব্যক্তিত্বময়ী নারীর রুচিশীল জীবন, আবার কখনো নীরব অথচ দৃঢ় নেতৃত্বগুণ।
সৌন্দর্য, ব্যক্তিত্ব ও পোশাকে স্বকীয়তা ধবধবে সাদা মসৃণ ত্বক, ধূসর চোখের মণি, সুগঠিত রাজকীয় ভঙ্গি—বেগম জিয়াকে প্রথম দেখলেই মনে হতো অভিজাত, আত্মমর্যাদাশীল কোনো বিশ্বমানের ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে আছি। পোশাক নির্বাচনে তার স্বতন্ত্র স্টাইল ছিল অনন্য। ঢাকার আনুষ্ঠানিক আয়োজনে তিনি পরতেন নীল, সবুজ, গোলাপী, হলুদসহ একরঙা শিফন শাড়ি। কিন্তু ঢাকার বাইরে রাজনৈতিক জনসভায় যেতেই যেন বদলে যেত তাঁর পরিচিত সাজ—পাড়হীন সাদা শাড়ি আর সাদা ওড়নায় তিনি হয়ে উঠতেন আরও সৌম্য, শান্ত ও মাতৃসুলভ। সাধারণ সাজেও তাকে অপূর্ব লাগত—এটি তার ব্যক্তিত্বেরই জ্যোতি।
স্বল্পভাষী, সংযত অথচ রাষ্ট্রনায়কের মতো গাম্ভীর্যপূর্ণ আচরণ
বেগম জিয়া ছিলেন স্বল্পভাষী। সাংবাদিকদের সঙ্গে অতিরিক্ত আলাপচারিতায় তাকে কখনোই দেখা যেত না। তবুও বছরের পর বছর সংবাদ সংগ্রহ করতে করতে আমাদের কয়েকজনকে তিনি মুখচেনা করে ফেলেছিলেন। আমরা সালাম দিলে তিনি অল্প হাসিতে মাথা নেড়ে গ্রহণ করতেন। একবারের ঘটনা আজও মনে আছে—সৌদি আরব সফরে যাচ্ছেন তিনি। তখন এসএসএফের নিয়ম-কানুন এত কঠোর ছিল না। আমি ক্যামেরা হাতে খুব কাছে চলে গিয়েছিলাম। বললাম—‘দেশবাসীর উদ্দেশে কিছু বলবেন?’ তিনি বলছেন না, আমিও নড়ছি না। শেষে হালকা হাসিতে দু-একটা কথা বললেন। তারপর সফরসঙ্গীদের দিকে তাকিয়ে স্নেহময় কণ্ঠে বললেন—“এই মেয়ে দেখছি খুব নাছোড়বান্দা!”
তার সেই মানবিক হাসিটা আজও চোখে ভাসে।
‘এটিএন বাংলা?—ও আচ্ছা।’—প্রধানমন্ত্রীর হালকা প্রশ্নে ভিন্ন এক মুহূর্ত আরেকবার এটিএন বাংলায় কাজ করি। ক্যান্টনমেন্টে এক সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নির্ধারিত বক্তব্য শেষে তিনি হল ত্যাগ করছেন। আমরা সম্মান জানাতে দাঁড়িয়ে পড়লাম। তিনি আমার টেবিলের সামনে এসে থামলেন।

আমি সালাম দিলাম। হালকা হাসিতে জিজ্ঞেস করলেন—
“এখন কোন টিভিতে?”বললাম—এটিএন বাংলা।
তিনি মাথা নেড়ে বললেন—“ও আচ্ছা। তারপর দেখলাম—তিনি চলে যেতেই তার সভাসদরা যেন অনুসরণ করল সেই ভঙ্গি। একে একে সবাই এসে জানতে চাইল—“কি খবর?”, “কেমন আছো?”, “কেমন চলছে কাজ?” যেন প্রধানমন্ত্রীর আচরণই পুরো পরিবেশে ছড়িয়ে পড়েছিল।

ঈদে উৎসবে তার সৌম্য সান্নিধ্য ঈদ কিংবা বিশেষ কোনো আয়োজন—এ সময়গুলোতে বেগম জিয়ার কাছাকাছি যাওয়া সহজ হতো। সাদা শাড়ির সরল সৌন্দর্যে তার শান্ত চেহারায় এমন এক মমতা থাকত, যা ভিড়ের মধ্যেও তাকে আলাদা করে চিনিয়ে দিত। লিখিত বক্তব্য, সংযত ভাষা—কখনো ব্যক্তিগত আক্রমণ নয় মন্ত্রিসভার বৈঠক, রাষ্ট্রীয় অনুষ্ঠান—তিনি সাধারণত লিখিত বক্তব্য পড়তেন। জনসভাতেও তিনি কথা বলতেন স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু কখনোই ব্যক্তিগত আক্রমণ করতেন না। আমরা অপেক্ষায় থাকতাম—বিরোধী দলের বিরুদ্ধে কোনো তীক্ষ্ণ মন্তব্য হয়তো শিরোনাম হবে।
কিন্তু তিনি বলতেন—একটি দল উন্নয়নে বাধা দিচ্ছে।”
“অপ্রয়োজনীয় হরতাল দিচ্ছে। এর বেশি নয়। তার ভাষায় কখনো অশালীনতা আসেনি—এটি তার রাজনৈতিক সৌজন্যের এক অনন্য চিহ্ন। একবারই তাকে রাগতে দেখা—তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বছরের পর বছর তাকে দেখেছি শান্ত, সংযত। একবারই দেখেছিলাম তীব্র রাগে কঠোর হয়ে উঠতে।
তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এক বৈঠক শেষে বের হচ্ছেন তিনি। পেছন থেকে এক মন্ত্রী ‘ম্যাডাম, ম্যাডাম’ করতে করতে এগিয়ে এলেন। বেগম জিয়া থমকে, রাগে চোখ উঁচু করে বললেন—“আপনি এখন কোন কথা বলবেন না।”
আমরা হতবাক হয়ে দেখেছি—তার এই কঠোরতা মুহূর্তেই পরিবেশ নিস্তব্ধ করে দিয়েছিল। রাজনৈতিক উত্থান-পতনে নীরব দৃঢ় দলীয় সংকট, আন্দোলনের ব্যর্থতা, রাষ্ট্রক্ষমতার পালাবদল—যে সময়গুলোতে রাজনীতি সংকটে, দলের ভেতরে-বাইরে ছিল অস্থিরতা—তখনও তাকে দেখেছি দলের স্থায়ী কমিটির বৈঠকে শান্ত, দৃঢ়, সিদ্ধান্তে অবিচল।
তিনি কখনো আবেগপ্রবণ বা উত্তেজিত হতেন না; বরং নির্লিপ্ত ভঙ্গিতে আলোচনায় অংশ নিতেন—এটাই ছিল তার নেতৃত্বের বৈশিষ্ট্য।

শেষের দিকে অসুস্থতা, গ্রেপ্তার ও রাজনীতির কঠিন সময়
পরে আমি মাঠের রিপোর্টিং ছেড়ে নিউজ এডিটরের দায়িত্ব গ্রহণ করি। সেই সময়ই আসে তার রাজনৈতিক জীবনের কঠিন অধ্যায়—মামলা, গ্রেপ্তার, চিকিৎসাজনিত সংকট। তাকে আর কাছ থেকে দেখা হয়নি। তবে সংবাদ কক্ষে বসে যেভাবে তার গ্রেপ্তার, চিকিৎসা, আদালত যাত্রা, আন্দোলনের ব্যর্থতা—সব হেডলাইন হতে দেখেছি, তা আমার সাংবাদিক জীবনেরই আরেক অধ্যায়। ৮০ বছর বয়সে প্রয়াণ—এক সার্থক জীবনের পরিসমাপ্তি চার দশকেরও বেশি সময় বাংলাদেশের রাজনীতির শীর্ষে থেকেছেন তিনি। ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র আন্দোলনের মুখ।
আজ ৮০ বছর বয়সে তাঁর প্রয়াণ— এক সার্থক, সংগ্রামী ও রাজনীতির ইতিহাসে দায়বদ্ধ এক জীবনের সমাপ্তি।
তার জীবনব্যাপী পরিচয়ের সারাংশ সৌম্য কিন্তু দৃঢ় রাষ্ট্রনায়িকা রাজনৈতিক ভাষায় সংযত, ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত পোশাকে রুচিশীল ও স্বতন্ত্র স্বল্পভাষী, কিন্তু উপস্থিতি প্রভাবশালী সংকটকালে নীরব আত্মবিশ্বাস
সাংবাদিকদের প্রতি সংযত মমতা রাজনীতির মাঠে দৃঢ়, ব্যক্তিগত জীবনে মার্জিত।
বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; সাংবাদিকতার মাঠে থাকা আমাদের মতো অনেকের স্মৃতিতে তিনি হয়ে আছেন সৌন্দর্য, গাম্ভীর্য, বুদ্ধিমত্তা ও মমতার এক অনন্য প্রতিচ্ছবি। তার প্রয়াণ—একটি যুগের অবসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!