রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

স্বৈরাচার খুনি হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে

  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৯৪ বার ভিউ

স্বৈরাচার খুনি হাসিনার বিচার
বাংলার মাটিতেই হবে

——- ——- মিলন

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক,সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন উদ্দিন আহমেদ মিলন বলেন, বিএনপি চায় দেশের প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে একটা অবাধ-সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন জাতিকে উপহার দেয়া হ‌বে। বর্তমান অন্তরবর্তী কালীন সরকারের কাছে এটাই বিএনপির প্রত্যাশা। তিনি বলেন, স্বৈরশাষক শেখ হাসিনা ও তার এমপি, মন্ত্রী- আমলাদের দীর্ঘ দিনের লুটপাটে দেশে অর্থনৈতিক সংকট সহ বিভিন্ন ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এতোদিনে তারা দেশটাকে একটি মগের মুল্লুকে পরিনত করেছিলো। স্বাধীন দেশে বসবাস করেও সাধারণ মানুষ,রাজনৈতিক দল এবং বিরোধী নেতা-কর্মীদের কোন স্বাধীনতা ছিলো না। সরকারের সমালোচনা করতে গিয়ে অনেক নেতা-কর্মীদেরকে খুন ও গুমের শিকার হতে হয়েছে।হামলা-মামলায় জর্জরিত ও পঙ্গু হয়েছেন বিএনপির লাখ লাখ নেতাকর্মী। ৫ আগষ্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।তার অনেক দোসররাও দেশ ছেড়ে পালিয়ে গেছে। যার ফলে এই দেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারছে এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সভা সমাবেশ করতে পারছেন। দেশে গণতান্ত্রিক পরিস্থিতি কিছুটা ফিরে এসেছে। তাদের সকল ষড়যন্ত্রকে রুখে দেবে এ দেশের মানুষ। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনা ও তার দোসরদের বিচার এ দেশের মাটিতেই করতে হবে।

গত রোববার বিকেলে উপ‌জেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর বাজারে ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমতিয়াজ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক
লিজন মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান। বক্তব্য রাখেন, জহুরুল হক,আব্দুল কাইয়ুম,গোলাম মোস্তফা,বারিক মিয়া,কুতুব উদ্দিন, মাহমুদ আলী,নাজিম উদ্দীন,রুমান তালুকদার,মোহাম্মদ আলী,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,সাবেক চেয়ারম্যান শামসুল হক নমু,নজরুল ইসলাম,হাজী আব্দুল বারী,সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল,শফিকুল আলম মতি, জেলা বিএনপি নেতা আলতাফুর রহমান খছরু,শামসুর রহমান শামসু,শামসুর রহমান বাবুল, কয়েছ আহমদ হিফজুল বারী শিমুল,উপজেলা কৃষকদলের আহবায়ক মনির উদ্দিন মেম্বার,মোশাররফ হোসেন,নুরুল ইসলাম, আজিজুর রহমান,আব্দুল হাই লিপু,আব্দুস সালাম নোমান,মেহেদী হাসান সোনা মিয়া,সাজ্জদুর রহমান,চেরাগ আলী প্রমুখ।
বক্তারা ব‌লেন,উপ‌জেলা নোয়ারাই ইউনিয়ন সহ এই অঞ্চলটি বিএনপির জন্য একটি উর্বর এলাকা।বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এ অঞ্চলের মানুষের প্রিয় প্রতিক হচ্ছে ধানের শীষ। বিগত দিনে ধানের শীষ প্রতিকের বিজয়ের সুর নোয়ারাই থেকেই আগে উঠেছে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!