রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতক পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

সৃষ্ট বিরোধ নিস্পত্তি: ছাত‌কে কলম বিরতি প্রত্যাহার করলো দলিল লিখক সমিতি

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১৭৫ বার ভিউ

সৃষ্ট বিরোধ নিস্পত্তি

ছাত‌কে কলম বিরতি প্রত্যাহার করলো দলিল লিখক সমিতি

ছাতক (সুনামগঞ্জ)প্রতি‌নি‌ধি,
বাংলাদেশ দলিল লিখক সমিতি ছাতক উপজেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারসহ নেতৃবৃন্দের সাথে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বড় ভাই কামাল চৌধুরীর অসৌজন্য মূলক আচরণ এর বিরোধ নিস্পত্তি হয়েছে।

গত রোববার বিকা‌লে ছাতক পৌর শহরের একটি চায়নিজ রেস্তুরায় অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়টি নিস্পত্তি হয়। বাংলাদেশ দলিল লিখক সমিতির কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক দলিল লিখক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু চৌধুরী, ছাতকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিয়াছ মিয়া চৌধুরী, পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর ছোট ভাই শাহিন চৌধুরী, সুনামগঞ্জ দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক ও ছাতক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজুল ইসলাম, দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, ছাতক দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাস, মুহিবুল হক, ওয়াছির আলী, হিফজুল বারী শিমুল, নজরুল আলম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিস্পত্তি হওয়ায় দলিল লিখক সমিতির দেয়া (১ মার্চ) থেকে অনির্দিষ্টকালের কলম বিরতি তারা প্রত্যাহার করে নিয়েছেন। কলম বিরতি প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাস।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি কামাল চৌধুরী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এসে সাব-রেজিস্ট্রার ও অফিস সহকারীর সাথে অশোভন আচরণ করেন। এতে তারা বিব্রতবোধ ও নিরাপত্তাহীনতায় ভোগেন। বিষয়টি ধামাচাপা দিতে পরে তিনি জেলা রেজিস্ট্রারের কাছে ছাতক অফিসে বিভিন্ন দুর্নীতি হচ্ছে মৌখিকভাবে এমন অভিযোগ দেন। মৌখিক এ অভিযোগে গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি জেলা রেজিস্ট্রার মফিজুর রহমান ছাতক অফিসে এসে তদন্ত করে এসবের কোনো সত্যতা পাননি। পরে গত (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে আবারও সাব-রেজিস্ট্রার অফিসে আসেন কামাল চৌধুরী। তিনি সাব-রেজিস্ট্রারের খাস কামরায় বসে দলিল লিখক সমিতির সদস্যদের সাথে টেবিল চাঁপড়িয়ে অসৌজন্যমূলক আচরণসহ অশালীন গালা-গাল করেন। দলিল লিখকদের লাঞ্চিত করে সরকারি কাজে বাঁধা প্রদানের ঘটনায় তাৎক্ষনিক বাংলাদেশ দলিল লিখক সমিতি ছাতক শাখার এক জরুরি সভা  সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় (১ মার্চ) থেকে অনির্দিষ্ট কালের জন্য কলম বিরতি পালনের সিদ্ধান্ত নিয়ে তারা তাদের কর্মসূচি পালন করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!