1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
সুনামগঞ্জ ৫ আসন ছাতকে ১০৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে - ছাতক নিউজ ২৪ ডট কম
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সংবাদকমী‌দের বিরু‌দ্ধে চাঁদাবাজি ও সীমান্ত চোরাচালানের অভিযোগ: ইসলামপুরে নাজমুল হাসান জুয়েলকে ঘিরে ক্ষোভ ছাতক – দোয়ারাবাজা‌রের হাত বাড়ালেই মিলছে মাদক ছাতকে অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন, হাদা টিলায় পরিবেশ বিপর্যয়: বালুলুটের ঘটনায় ৩ মামলা ছাতকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর, উচ্ছ্বসিত গন্ধর্বপুর বিদ্যালয়! ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি নির্বাচিত মো. মোশাহিদ সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা আলহাজ্ব জামাল উদ্দিন আর নেই কোরআনের খেদমতে নিবেদিত এক আলোকিত জীবনের সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: হাতেনাতে আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ

সুনামগঞ্জ ৫ আসন ছাতকে ১০৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার ভিউ

সুনামগঞ্জ ৫ আসন
ছাতকে ১০৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সোমবার সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৭টা ৩০ মিনিটে ছাতক উপজেলার ১০৪টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোর থেকেই শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে বিভিন্ন কেন্দ্রে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রবীণ ভোটার থেকে শুরু করে তরুণদের মাঝেও ভোটাধিকার প্রয়োগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ছাতক পৌর শহরের গুরুত্বপূর্ণ বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কেন্দ্রে লম্বা লাইন ও ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। একইভাবে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ উপজেলার প্রায় প্রতিটি কেন্দ্রে ছিল ভোটারদের উপস্থিতির চিত্র।
অন্যদিকে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুস সালাম আল মাদানী ভোট দেন দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটার ৫,২৭,৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৭০,৬২০ জন, নারী ভোটার ২,৫৬,৮৩৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। পুরো আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৭০টি।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। উপজেলার মোট ১০৪ কেন্দ্রের মধ্যে ৫৪টি ঝুঁকিপূর্ণ এবং ২৪টি দুর্গম কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেনাবাহিনীর ২টি, পুলিশের ৪টি ও বিজিবির ৩টি স্ট্রাইকিং ফোর্সসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং অনেকের শরীরে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি রয়েছেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সব মিলিয়ে ছাতক ও দোয়ারাবাজারে এখন নির্বাচনী উৎসবের পাশাপাশি সাধারণ ভোটারদের মনে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের তৎপরতায় একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!