শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
তাজা খবর :
অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সহসভাপ‌তি জাহাঙ্গীর আলম‌কে ছাতকে পু‌লিশ গ্রেপ্তার কর‌ছে ন‌া জাউয়াবাজারে জাহাঙ্গীর আলমকে ঘিরে পু‌লি‌শের লু‌কো নানা অভিযোগ, পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ! চেলা নদীর ইজারার আড়ালে বালুর ‘মহালুট’ ১০ দিনে ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলনের অভিযোগ, বাজারমূল্য ৫ কোটি টাকা; ঝুঁকিতে ৬ গ্রামের জনপদ, মামলা ৩৭ জনের বিরুদ্ধে—ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন ছাতকে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, প্রাণ গেল ফিলিং স্টেশনের প্রকৌশলীর
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সহসভাপ‌তি জাহাঙ্গীর আলম‌কে ছাতকে পু‌লিশ গ্রেপ্তার কর‌ছে ন‌া জাউয়াবাজারে জাহাঙ্গীর আলমকে ঘিরে পু‌লি‌শের লু‌কো নানা অভিযোগ, পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ! মধ্যনগরে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোছা. ইতি আক্তার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী-পুরুষের দোয়া ও সমর্থন কামনা নির্বাচনী প্রার্থিতা ঘোষণার সংবাদ শিক্ষার্থীদের অনুপ্রেরণায় দিরাই প্রেসক্লাবের মেধাবৃত্তি চেলা নদীর ইজারার আড়ালে বালুর ‘মহালুট’ ১০ দিনে ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলনের অভিযোগ, বাজারমূল্য ৫ কোটি টাকা; ঝুঁকিতে ৬ গ্রামের জনপদ, মামলা ৩৭ জনের বিরুদ্ধে—ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন ছাতকে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, প্রাণ গেল ফিলিং স্টেশনের প্রকৌশলীর ছাতক নিউজ ২৪.কম | ইউরো সুরমা টিভি 🌐 আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম ছাতকে ১৫১ ধারায় চারজন আটক, আদালতে প্রেরণ ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের ওপর থেকে নীচে পড়ে এক শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সহসভাপ‌তি জাহাঙ্গীর আলম‌কে ছাতকে পু‌লিশ গ্রেপ্তার কর‌ছে ন‌া জাউয়াবাজারে জাহাঙ্গীর আলমকে ঘিরে পু‌লি‌শের লু‌কো নানা অভিযোগ, পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন !

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার ভিউ

সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সহসভাপ‌তি
জাহাঙ্গীর আলম‌কে ছাতকে পু‌লিশ গ্রেপ্তার কর‌ছে ন‌া

জাউয়াবাজারে জাহাঙ্গীর আলমকে ঘিরে পু‌লি‌শের লু‌কো নানা অভিযোগ, পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন !

বি‌শেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জেলা ছাত্রলী‌গের জেলা ছাত্রলী‌গের সহসভাপ‌তি জাহাঙ্গীর আলম‌ ছাতক থানা,জাউয়াবাজার পুলিশ ফা‌ড়ির সোর্স হিসা‌বে কাজ কর‌ছেন। পু‌লি‌শের শেল্টা‌রের অনলাইন-অপলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ,‌কো‌টি কো‌টি টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ছে। তার কাছ থে‌কে জাউয়াবাজার পু‌লিশ ফা‌ড়ি ইনচাজ ও ছাতক থানার ও‌সিসহ একা‌ধিক পু‌লিশ কমকতারা অনলাইন-অফলাইন জুয়ারীর কাছ মা‌সোহার আদায় করার অভি‌যোগ উঠে‌ছে।
অনলাইন-অফলাইন জুয়ারি জাউয়াবাজারে জাহাঙ্গীর আলম ফা‌দে প‌ড়ে তিনশতা‌ধিক নানা শ্রেনীর মানুষ প্রতা‌রিত হ‌য়ে নিঃস্ব প‌রিবার। অ‌নেকেই প্রবাসীরা বে‌শি লো‌ভে দোকান,ব‌্যবসা ছে‌ড়ে পা‌লি‌য়ে বেড়া‌চ্ছেন। তার ফা‌দে কো‌টি কো‌টি টাকার হে‌রে বা‌ড়ি ঘর ছে‌ড়ে আত্ন‌গোপ‌নে পা‌লি‌য়ে বেড়া‌চ্ছেন। অনলাইন-অফলাইন জুয়ারী জেলা ডিলাশীপজাউয়াবাজারে এল‌াকার  দে‌বে গাও গ্রা‌মে‌ে জাহাঙ্গীর আলম। সে প্রকা‌শ্যে ঘু‌রে বেড়া‌চ্ছে পু‌লিশ তা‌কে দে‌খে ও না দেখার ব‌ান কর‌ছেন। পু‌লিশ শেল্টা‌রের থে‌কে সরকা‌রি বি‌রোধ অপ প্রচার চালা‌চ্ছেন তারা।
ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় মো. জাহাঙ্গীর আলম (৩৩)- না‌মে একজন চিহৃ অনলাইন-অফলাইন জুয়ারী হিসা‌বে সবার কা‌ছে প‌রি‌চিত। সা‌বেক সরকা‌রের প্রধান মন্ত্রী শেখ হা‌সিনা পা‌লি‌য়ে ভারতে থাক‌লে ছাত্রলীগ জেলা শাখার দাপট আজ ও ক‌মে‌নি। বুক ফু‌লি‌য়ে প্রকা‌শ্যে ঘু‌রে বেড়া‌চ্ছেন। পু‌লিশ তার কাছ মা‌সোহারা নি‌চ্ছেন ব‌লে একা‌ধিক অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে।
জাহাঙ্গীর আলম (৩৩)- কে ঘিরে নানা অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে চলাফেরা করছেন। স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও ওঠাবসা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে জুয়া পরিচালনা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও করেছেন এলাকাবাসীর নান‌া শ্রেনীর মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়াবাজার ও আশপাশের এলাকায় জাহাঙ্গীর আলমকে নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর বিশেষ সখ্য রয়েছে। এমনকি জাউয়াবাজার এলাকা থেকে পুলিশ সদস্যদের তাঁর নিজ বাড়ি দেবেরগাঁওয়ে দাওয়াত করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহল ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, একজন সাধারণ ব্যক্তির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন ঘনিষ্ঠতার কারণ কী? ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি স্বাভাবিক হলেও কোনো অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে পুলিশের এমন ওঠাবসা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, পুলিশের ভাবমূর্তি ও জনআস্থা অক্ষুণ্ন রাখতে এ ধরনের সম্পর্কের বিষয়ে স্বচ্ছতা থাকা জরুরি।

এলাকাবাসীর আরও অভিযোগ, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে অনলাইন ও অফলাইন জুয়া পরিচালনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তাঁদের দাবি, এলাকায় জুয়াসংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ কিংবা প্রশাসনিক তদন্তের ফলাফল এখনো প্রকাশ্যে আসেনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় বিভিন্ন সময় জুয়াসংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব কার্যক্রমের কারণে তরুণ সমাজের একটি অংশ আর্থিক ও সামাজিক ঝুঁকিতে পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। তাঁদের মতে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি জুয়া পরিচালনার সঙ্গে জড়িত থাকে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে পুলিশের সঙ্গে জাহাঙ্গীর আলমের কথিত ঘনিষ্ঠতা নিয়েও জাউয়াবাজার এলাক‌া নানা সমা‌লোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের প্রশ্ন, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পর্কে সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত কি না এবং অভিযোগের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না। পুলিশের কোনো সদস্যের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও তা যেন আইন প্রয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে না পারে, সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে তাঁর সামাজিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষভাবে তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করাও সমীচীন নয়।

এলাকাবাসী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্তের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর অভিযোগ মিথ্যা হলে সেটিও তদন্তের মাধ্যমে পরিষ্কার করা প্রয়োজন।
তবে মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একইভাবে স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে তাঁর কথিত ঘনিষ্ঠতা এবং জুয়া সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।এছাড়া সুনামগঞ্জ সদর থানায় আলো‌চিত মামলা৬৪ নম্বার আসামি জাহাঙ্গীর আলম থাকার পর পু‌লিশ তা‌কে ধর‌ছেন না কেন ?
এখন স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগ-অনুযোগের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ না রেখে প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করবে। জাউয়াবাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধপ্রবণতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে—এমনটাই দাবি এলাকাবাসীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!