সুনামগঞ্জে র্যাব-৯ এর অভিযানে তাহিরপুর
থেকে ১৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি,
র্যাব-৯, সুনামগঞ্জে একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন লাউড়ের গড় বাজারে অবস্থানকালে অদ্য ১৩/০৯/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ০৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন বাদাঘাট ইউনিয়নের লাউড়ের গড় একটি পরিত্যক্ত জমিতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ০৩.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা জমির উপর ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আশপাশে ব্যাপক তল্লাশি করে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।###
Leave a Reply