বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবন উদ্বোধন- ছাতকে বিলপার গ্রামে চেয়ারম্যান প্রার্থী এনামের সমর্থনে মতবিনিময় সভা ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন দোয়ারাবাজারে ৫ বছর ধরে সংযোগ সড়কবিহীন সেতুই এখন দুর্ভোগের কারণ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ ! দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ছাতকে দেড় মাস ধরে এসিল্যান্ড পদ শূন্য, নামজারিসহ ভূমিসেবা পেতে ভোগান্তিতে সাধারণ মানুষ লন্ডনে নাহিদের ওপর হা’ম’লা, এবার কাকে দা’য়ী করবে জামায়াত-এনসিপি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার ভিউ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

বি‌শেষ প্রতিনিধি

নির্বাচন কমিশন কর্তৃক স্থানীয় সরকার নির্বাচন ঘোষনার পর কনকনে শীত উপেক্ষা করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮টায় বাংলাবাজার ইউনিয়নবাসির আয়োজনে দক্ষিন কলাউরা পশ্চিমাড়াই এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয় । পরামর্শ সভাটি জনস্রোতে জনসভায় রুপ নেয় এবং সভাটি চলে রাত ১১টা পর্যন্ত।

স্থানীয় মুরুব্বী সায়েব আলীর সভাপতিত্বে ও নবীর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও ৫ (ছাতক ও দোয়ারাবাজার)আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের আস্থাভাজন বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল আজিজ।

সভায় আরো বক্তব্যে রাখেন,দোয়ারাবাজার উপজেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ,আলাল মিয়া,মোঃ হাবিব মিয়া,শাহজাহান মিয়া,ওয়াদুদ ইসলাম,সারু মিয়া,মোঃ হানিফ মিয়া,কামাল আহমেদ,বিল্লাল হোসেন,মোঃ নবীজুর রহমান,রুহুল আমীন,মণির আহমদ,হাফেজ মোঃ আব্দুল মোনাইম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল আজিজ প্রথমেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমি জিয়া পরিবারের একজন সৈনিক হিসেবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে এই অবহেলিত বাংলাবাজার ইউনিয়নের ৩৮টি গ্রামের মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট,শিক্ষার প্রসারে,সাধারন মানুষের জীবনমানের উন্নয়নে নিজের অর্থায়নে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। তিনি বলেন আমাদের সুনামগঞ্জ-৫(ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের হাত ধরেই এই অবহেলিত জনপদ বাংলাবাজারের শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা,স্যানিটেশনসহ অবকাঠামো উন্নয়নে সিলেট বিভাগের মধ্যে একটি মডেল বাংলাবাজার ইউনিয়ন গড়ে তোলার জন্য তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। যদি এই ইউনিয়নের মানুষ তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তিনি ইউনিয়নবাসির পরামর্শ অনুযায়ী কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উপস্থিত হাজারো ভোটার তাকে হাত নেড়ে অকুন্ঠ সমর্থন জানান। পরিশেষে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে স্থানীয় এক বাউল শিল্পী গান পরিবেশন করে উপস্থিত জনসাধারনকে আনন্দ প্রদান করেন। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!