রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান বিএনপির দুই পক্ষ, উত্তেজনা চরমে ছাত‌কে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় জাউয়াবাজার রাত পোহালেই মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ সিলেটের ৮০০ কিলোমিটার সড়ক উন্নয়নের লক্ষ্যমাত্রা সরকারের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির দীর্ঘ পাঁচ মাস পর সোনালী চেলা নদীর সীমানা নির্ধারণ, স্বস্তিতে হাজারো বারকি ও বালুশ্রমিক জামালগঞ্জ এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ ছাতকে ব্যবসায়ীর ওপর নৃশংস হামলা ও ৩ লাখ টাকা লুটের অভিযোগ: আসামিদের গ্রেপ্তারের দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন ​ ছাতকে পাগনা বড় বিলে ইজারার শর্ত ভঙ্গ করে লাখ লাখ টাকার মাছ আহরণের অভিযোগ সুনামগঞ্জের দায়িত্বে আমিরুল ইসলাম, বিদায়ী এসপি জাকির হোসেন ট্যুরিস্ট পুলিশে

সিলেটের ৮০০ কিলোমিটার সড়ক উন্নয়নের লক্ষ্যমাত্রা সরকারের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১১ বার ভিউ

সিলেটের ৮০০ কিলোমিটার সড়ক উন্নয়নের লক্ষ্যমাত্রা সরকারের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

​প্রতিবেদক

​আগামী পাঁচ বছরের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন‌ের ৪২টি ওয়ার্ডের মোট ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণ ও উন্নয়নকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি করপোরেশনের মাধ্যমে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

​২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার রাতে সিলেট নগরীর মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত টেক্সটাইল রোডের আরসিসি সড়ক, উভয় পাশে ড্রেন ও ফুটপাত এবং বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সড়কটির উন্নয়নকাজের বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি দুই ভাগে উন্নয়ন করা হচ্ছে। এর প্রথম পর্যায়ে ১ হাজার ৪৮০ মিটার, অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হয়েছে। আগে সড়কটির প্রস্থ ছিল ১৮ ফুট, যা বাড়িয়ে ৩০ ফুট করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৬৫০ মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণের কাজও শেষ হয়েছে।

​নগর উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার কয়েক দিন পর সিলেট সিটি কর্পোরেশন‌ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তিনি আমাকে একটি পরিসংখ্যান দিয়ে জানিয়েছিলেন, সিলেটের ৪২টি ওয়ার্ডে সর্বমোট প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে গত ৫৫ বছরে ৪০০ কিলোমিটারের কিছু বেশি সড়ক নির্মিত হয়েছে। আমাদের এখনকার চেষ্টা হলো, আরও ৫৫ বছর না লাগিয়ে আগামী পাঁচ বছরের মধ্যেই ৮০০ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন করা।”

​সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, সিটি করপোরেশন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রায় প্রতি সপ্তাহেই এক বা দুটি সড়ক উদ্বোধন করা সম্ভব হচ্ছে। সিলেট নগরীর উন্নয়নে একটি বড় প্রকল্প গ্রহণের চেষ্টা চলছে। এর মাধ্যমে চলতি শীত মৌসুম ও পরবর্তী সময়ে ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়ন করে সম্প্রসারিত ও নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। এসব এলাকার অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সেগুলোকে প্রকৃত অর্থে নগরীর উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

​বক্তব্য শেষে মন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে টেক্সটাইল রোডের উন্নয়নকাজের উদ্বোধন করেন। পরে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন।

​সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!