সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! ক‌বি ও সাংবা‌দিক আনোয়ার হো‌সেন র‌নি সংবাদ সম্মেলনে আব্দুল আলী ‘মাহমুদুল হাসান ছালিক আমার স্বজনদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন’ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ ছাতকে দৈনিক ছাতকের ডাকের সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সম্ভাবনার কথা তুলে ধরার প্রত্যয় ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে ৩০ লাখ টাকার মাছ লুটপাট,দেখার কেউ নেই, অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সহসভাপ‌তি জাহাঙ্গীর আলম‌কে ছাতকে পু‌লিশ গ্রেপ্তার কর‌ছে ন‌া জাউয়াবাজারে জাহাঙ্গীর আলমকে ঘিরে পু‌লি‌শের লু‌কো নানা অভিযোগ, পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ! মধ্যনগরে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোছা. ইতি আক্তার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী-পুরুষের দোয়া ও সমর্থন কামনা নির্বাচনী প্রার্থিতা ঘোষণার সংবাদ শিক্ষার্থীদের অনুপ্রেরণায় দিরাই প্রেসক্লাবের মেধাবৃত্তি

সংবাদ সম্মেলনে আব্দুল আলী ‘মাহমুদুল হাসান ছালিক আমার স্বজনদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন’

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫ বার ভিউ

সংবাদ সম্মেলনে আব্দুল আলী
‘মাহমুদুল হাসান ছালিক আমার স্বজনদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন’

প্রয়াত পূর্বপুরুষদের নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচয় নিয়েও প্রশ্ন; নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা দাবি

 (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার আনুজানী গ্রামের মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে নিজের পরিবারের সদস্য ও প্রয়াত স্বজনদের নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছেন মো. আব্দুল আলী। এসব বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন আব্দুল আলী।

রোববার (২২ নভেম্বর) বিকা‌লে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

লিখিত বক্তব্যে মো. আব্দুল আলী জানান, তিনি ছাতক উপজেলার আনুজানী গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে। তিনি তিনবার সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সংগঠনটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পরিবারের অনেক সদস্য দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল আলী অভিযোগ করেন, গত ২১ অক্টোবর মাহমুদুল হাসান ছালিক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁর প্রয়াত পিতা খোয়াজ আলী, চাচা আব্দুল ওয়াহিদ, চাচাতো ভাই প্রয়াত আরজদ আলীসহ পরিবারের সদস্যদের নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এমনকি তাঁর প্রয়াত চাচা উসমান গনিকে বাজারে প্রকাশ্যে মারধরের যে অভিযোগ করা হয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি।
আব্দুল আলী বলেন, তাঁর পিতা বরাটুকা গ্রামের হিন্দু সম্প্রদায়ের তিনটি বাড়ি এবং প্রায় দেড় হাল ফসলি জমি ক্রয় করেছিলেন।

বর্তমানে ওই এলাকায় তাঁদের পরিবারের কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাঁর দাবি, প্রয়াত উসমান গনি ছিলেন একজন দানশীল ও সমাজহিতৈষী ব্যক্তি। তিনি নিজ অর্থায়নে জমি কিনে স্থানীয় মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণ করেছিলেন। বর্তমানে সেই রাস্তা দিয়ে মাহমুদুল হাসান ছালিকের পরিবারের সদস্যরাও চলাচল করছেন। অথচ সেই ব্যক্তিকে নিয়ে মিথ্যা ও অসম্মানজনক বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে বিভিন্ন জালিয়াতি ও সম্পত্তিসংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে উল্লেখ করে আব্দুল আলী বলেন, এসব বিষয়ে তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। অভিযোগগুলোর যথাযথ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন আব্দুল আলী। তিনি বলেন, গত ৪ নভেম্বর মাহমুদুল হাসান ছালিক আরেকটি সংবাদ সম্মেলনে নিজেকে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে দাবি করেছেন। কিন্তু তাঁর এ দাবি সম্পূর্ণ অসত্য। আব্দুল আলীর দাবি, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন বর্তমানে লন্ডনপ্রবাসী মো. তফজ্জুল আলী। পরবর্তীতে তিনি লন্ডনে চলে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তাঁর চাচাতো ভাই জাহির আলী ওরফে আপ্তাব আলী। মাহমুদুল হাসান ছালিক বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন না বলেও দাবি করেন তিনি।
বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা নিয়ে আরও অভিযোগ তুলে আব্দুল আলী বলেন, মাহমুদুল হাসান ছালিক বিদ্যালয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করে দেন। তাঁর অভিযোগ, বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও ছালিক বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রসঙ্গে আব্দুল আলী জানান, সাবেক সভাপতি মাসুক মিয়ার মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের সহযোগিতায় মাহমুদুল হাসান ছালিক একবার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে গত ১ আগস্ট বিদ্যালয়ের সামনে আব্দুন নুরকে ছালিক ও তাঁর সহযোগীরা অপমান ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া ছালিক বিদ্যালয়ের সভাপতি থাকাকালে শিক্ষক, প্রধান শিক্ষক, আয়া ও নৈশপ্রহরী নিয়োগের ক্ষেত্রে আর্থিক অনিয়ম করেছিলেন বলেও অভিযোগ তোলেন আব্দুল আলী। এসব নিয়োগপ্রক্রিয়া ও আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আব্দুল আলী আরও বলেন, প্রয়াত পূর্বপুরুষ ও পরিবারের সদস্যদের নিয়ে এ ধরনের বক্তব্য শুধু তাঁদের পারিবারিক সম্মানই নয়, সামাজিক মর্যাদাকেও ক্ষুণ্ন করেছে। জীবিত ও মৃত স্বজনদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তাঁদের সম্মানহানি করার অধিকার কারও নেই। এ ধরনের বক্তব্যের যথাযথ জবাব আইনগতভাবেই দেওয়া হবে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচয়, পরিচালনা কমিটির কার্যক্রম এবং সাম্প্রতিক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। <span;>তবে এসব অভিযোগের বিষয়ে মাহমুদুল হাসান ছালিকের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!