রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান বিএনপির দুই পক্ষ, উত্তেজনা চরমে ছাত‌কে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় জাউয়াবাজার রাত পোহালেই মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ফিমেইল একাডেমি সুনামগঞ্জের দিরাইয়ে পরিদর্শনে আসেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সুনামগঞ্জের সীমান্তবর্তী তিনটি স্থানে বিজিবি”র পৃথক অভিযানে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ সিলেটের ৮০০ কিলোমিটার সড়ক উন্নয়নের লক্ষ্যমাত্রা সরকারের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির দীর্ঘ পাঁচ মাস পর সোনালী চেলা নদীর সীমানা নির্ধারণ, স্বস্তিতে হাজারো বারকি ও বালুশ্রমিক জামালগঞ্জ এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ ছাতকে ব্যবসায়ীর ওপর নৃশংস হামলা ও ৩ লাখ টাকা লুটের অভিযোগ: আসামিদের গ্রেপ্তারের দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন ​ ছাতকে পাগনা বড় বিলে ইজারার শর্ত ভঙ্গ করে লাখ লাখ টাকার মাছ আহরণের অভিযোগ সুনামগঞ্জের দায়িত্বে আমিরুল ইসলাম, বিদায়ী এসপি জাকির হোসেন ট্যুরিস্ট পুলিশে

বিএনপির দুই পক্ষ, উত্তেজনা চরমে ছাত‌কে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় জাউয়াবাজার রাত পোহালেই মুখোমুখি অবস্থানে

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার ভিউ

বিএনপির দুই পক্ষ, উত্তেজনা চরমে
ছাত‌কে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় জাউয়াবাজার
রাত পোহালেই মুখোমুখি অবস্থানে

বি‌শেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য একটি মিছিলকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় বিএনপির নেতারা বৈঠক করে মিছিল প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে বলে নি‌শ্চিত ক‌রে‌ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বরের লকডাউনকে সামনে রেখে জাউয়াবাজারে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের করার প্রস্তুতি নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে মিছিলের প্রস্তুতির খবর আগেই প্রকাশ হয়ে পড়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এ ঘটনার পর নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ওই ঘটনার প্রভাব আড়াল করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর প্রত্যক্ষ মদদে বিএনপির ব্যানারে মিছিল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগের নেপথ্যে জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনের ভূমিকা রয়েছে বলে স্থানীয় একটি পক্ষ অভিযোগ করেছে।

অভিযোগকারীদের দাবি, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল উদ্দিন ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল উদ্দিনের আপন ছোট ভাই। এ পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে কামাল উদ্দিনের রাজনৈতিক অবস্থান ও ভূমিকা নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ছাড়া কামাল উদ্দিনের বিএনপির গুরুত্বপূর্ণ পদ লাভের পেছনে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগও তুলেছেন তাঁর বিরোধী পক্ষের নেতাকর্মীরা। তাঁদের দাবি, যুক্তরাজ্যপ্রবাসী তাঁর মামা আজির উদ্দিন এবং জাউয়াবাজারের মেঘনা বেকারির মালিক উজ্জ্বল আহমদ এ ক্ষেত্রে অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন। উজ্জ্বল আহমদ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোস্তাক আহমেদের ছোট ভাই বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।তবে এসব অর্থ লেনদেনের অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে সম্ভাব্য মিছিল প্রতিহত করতে জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ১০ সদস্যের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা সংগঠিত হয়েছেন বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় শ‌নিবার রাত ৯টায় জাউয়াবাজারের রয়েল কনভেনশন হলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্ভাব্য মিছিল প্রতিহত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ অবস্থায় জাউয়াবাজারে যেকোনো সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, রাজনৈতিক বিরোধ ও পাল্টাপাল্টি কর্মসূচি সংঘর্ষে রূপ নেওয়ার আগেই প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
এব‌্যাপা‌রে ও‌সি কামাল হো‌সেন পিপিএম এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন বিএন‌পির<span;> কামাল উদ্দিনের ছোট ভাই হেলাল উদ্দিন, আজির উদ্দিন ও উজ্জ্বল আহমদের বিরুদ্ধে সরকার বি‌রো‌ধি হিসা‌বে সামা‌জিক যোগা‌যো‌গের অপপ্রচার চা‌লি‌য়ে আতংক সৃ‌ষ্টি ক‌রে আস‌ছে। পু‌লিশ শর্ত অবস্থ‌া‌নে র‌য়ে‌ছে। সরকার বি‌রোধী মি‌ছিল কর‌তে দেয়‌া না পু‌লিশ। জাউয়াবাজার এলাকায় পু‌লিশ জোরদার অব‌্যাহত র‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!