প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে!
কবি ও সাংবাদিক আনোয়ার হোসেন রনি
সুনামগঞ্জে বাজবে এবার ঐতিহ্যের জয়ধ্বনি
হাওরের বুকে ঢেউ উঠেছে, সুরমা নদীর তীরে,
আনন্দেরই বার্তা ছড়ায় সুনামগঞ্জের নীড়ে।
বালুকণায় স্বপ্ন আঁকি, সবুজ মাঠের বুকে,
প্রধানমন্ত্রী আসছেন নাকি হাওরবাসীর সুখে!
বারো ডিসেম্বর সম্ভাব্য দিন, উৎসবেরই ডাক,
কুস্তির লড়াই, লোকজ খেলা—জমবে আনন্দের হাট।
কান্ট্রিগেমস-২০২৬, ঐতিহ্যের আয়োজন,
হাওরবাংলার ক্রীড়াঙ্গনে জাগবে নতুন স্পন্দন।
মাটির গন্ধ, মানুষের টান, শেকড়ের ইতিহাস,
কুস্তির ময়দানে ফিরবে আবার ঐতিহ্যের সুবাস।
ঢোলের তালে, করতালিতে মুখর হবে গ্রাম,
সুনামগঞ্জের মাটি পাবে নতুন গৌরবের নাম।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে সঙ্গে নিয়ে,
আয়োজনের পরিকল্পনা চলছে সবাই মিলে।
জেলা বিএনপির আহ্বায়ক, সংসদ সদস্য মিলন,
চার সংসদ সদস্যের অংশগ্রহণে এগোয় আয়োজন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসেছেন আলোচনায়,
উৎসবটিকে সফল করতে পরিকল্পনার ছায়ায়।
সুশৃঙ্খল আয়োজন হোক, থাকুক নিরাপত্তা,
হাওরবাসীর মুখে ফুটুক আনন্দের বার্তা।
হে সুনামগঞ্জ, জাগো এবার, সাজাও আপন ঘর,
অতিথিকে বরণ করতে খুলে দাও অন্তর।
নদী, পাহাড়, হাওর, বিল—প্রকৃতির উপহার,
ঐতিহ্যের এই উৎসবে জাগুক নতুন জোয়ার।
বালুকণার মতো ক্ষুদ্র, তবু স্বপ্ন আকাশছোঁয়া,
হাওরের মানুষের ভালোবাসা যায় না কখনো মোছা।
সুনামগঞ্জের ইতিহাসে যুক্ত হোক নতুন নাম,
ক্রীড়া-সংস্কৃতির আলোয় উজ্জ্বল হোক অবিরাম।
প্রধানমন্ত্রী আসছেন—এ প্রত্যাশায় হাওর জাগে,
সুনামগঞ্জের প্রতিটি প্রাণ আনন্দের সুরে লাগে।
ঐতিহ্য আর সম্প্রীতির হোক এই আয়োজন,
হাওরবাংলার গৌরব হোক সবার সম্মিলিত অর্জন।###
লেখকঃ কবি ও সাংবাদিক
আনোয়ার হোসেন রনি
সাধারণ সম্পাদক, ছাতক প্রেসক্লাব
উপজেলা প্রতিনিধি, দৈনিক যুগান্তর
প্রতিনিধি, ইউরো ইটিভি, ছাতক
জেলা প্রতিনিধি, দৈনিক মুসলিম টাইমস
স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামগঞ্জের সময়
প্রকাশক ও সম্পাদক, ছাতক নিউজ ২৪.কম।
Leave a Reply