দৈনিক সোনালী সিলেটের ছাতক উপজেলা প্রতিনিধি হলেন হাকীম ফারুক আহমদ নোমান:
ছাতক ) প্রতিনিধিঃ
দৈনিক সোনালী সিলেট-এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছেন সাংবাদিক হাকীম ফারুক আহমদ নোমান।
শনিবার রাতে দৈনিক সোনালী সিলেট-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে পত্রিকার পরিচয়পত্র প্রদান করা হয়। এ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হুমায়ুন কবির এবং বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস উপস্থিত থেকে তার হাতে পরিচয়পত্র তুলে দেন।
দৈনিক সোনালী সিলেট পরিবারের পক্ষ থেকে হাকীম ফারুক আহমদ নোমানকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে ছাতক উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে তার প্রতি আহ্বান জানানো হয়েছে।
পরিচয়পত্র প্রদানকালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হুমায়ুন কবির বলেন, সত্য, ন্যায় ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সাংবাদিকতা করতে হবে। মাঠপর্যায়ের সংবাদ দ্রুত ও নির্ভুলভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উপজেলা প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস বলেন, ছাতকের প্রত্যন্ত অঞ্চলসহ উপজেলার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে হাকীম ফারুক আহমদ নোমান দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা পাবেন।
নতুন দায়িত্ব পেয়ে সাংবাদিক হাকীম ফারুক আহমদ নোমান-দৈনিক সোনালীু সিলেট-এর সম্পাদক, প্রকাশক ও বার্তা সম্পাদকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ছাতক উপজেলার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো নিরপেক্ষভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply