1. abuwakkas19@gmail.com : Abuwakkas :
  2. jprfvmma@mailkv.com : adriannesherriff :
  3. mrsdasiacasper1514@mailbab.com : bellewolff67 :
  4. rpop-test88@pocebo.ga : bettyeblodgett :
  5. barrettwilkin@qiott.com : bradfordnanya :
  6. admin@chhataknews24.com : admin :
  7. chelseatenney3055@1secmail.com : cletatye8701527 :
  8. marcosmann1266@mailbays.com : deeledger837115 :
  9. donniemeece@1secmail.org : dustinfalk647 :
  10. menmuqad@maillsk.com : ellietelfer3109 :
  11. kinglow@1secmail.org : helentorrence04 :
  12. josephtaylor696m6iz@b.gsasearchengineranker.com : jaimehartley :
  13. eulakirkwood5698@tokyoto.site : jefferyodriscoll :
  14. vedapost@1secmail.net : jolenerignall28 :
  15. theronwildman5056@1secmail.net : jonihartmann :
  16. carissajonathan8844@dcctb.com : kathringulley :
  17. uwvvdsuk@maillsk.com : katrinafuentes5 :
  18. makaylaadamsdds1576@mailbays.com : libbycato97 :
  19. louise_leavens-2935@smass.store : louiseleavens58 :
  20. troi@tolink.pw : ltbwyatt689 :
  21. ldkjelgd@oonmail.com : marlafries727 :
  22. profmalachistoltenberg1640@mailbab.com : martybussey1 :
  23. mohammedajijurrahman17@gmail.com : Ajij Ur Rahman : Mohammed Ajij Ur Rahman
  24. abj@poochta.ru : nataliafiedler :
  25. barrettgascoigne@1secmail.org : nathanielcremor :
  26. lachlanperryman5472@1secmail.org : ndejoseph2991 :
  27. rajikul.islam95@gmail.com : Rajikul Islam :
  28. rpop-test89@pocebo.ga : rayangelo9217 :
  29. clinton996712@mybestemailproviders.com : raymondchildress :
  30. raymon.hutchens82@fadems.org.br : raymonhutchens :
  31. sar4u.tk@gmail.com : rony :
  32. rosalyn-taormina@fadems.org.br : rosalyntaormina :
  33. ambermosier@1secmail.org : serenascully :
  34. hz_hadrius_ecdicius@tb-ndfl1.ru : sherlyncaraballo :
  35. susanspaull1654@1secmail.com : soila66u537815 :
ছাতক প্রেসক্লা‌বের অ‌ভিনন্দন সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলন ৫৩ হাজার ০৬৯ ভোটের ব্যবধানে নিবা‌চিত - ছাতক নিউজ ২৪ ডট কম
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সংবাদকমী‌দের বিরু‌দ্ধে চাঁদাবাজি ও সীমান্ত চোরাচালানের অভিযোগ: ইসলামপুরে নাজমুল হাসান জুয়েলকে ঘিরে ক্ষোভ ছাতক – দোয়ারাবাজা‌রের হাত বাড়ালেই মিলছে মাদক ছাতকে অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন, হাদা টিলায় পরিবেশ বিপর্যয়: বালুলুটের ঘটনায় ৩ মামলা ছাতকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর, উচ্ছ্বসিত গন্ধর্বপুর বিদ্যালয়! ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি নির্বাচিত মো. মোশাহিদ সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা আলহাজ্ব জামাল উদ্দিন আর নেই কোরআনের খেদমতে নিবেদিত এক আলোকিত জীবনের সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: হাতেনাতে আটক ১, নৌকা ও নগদ টাকা জব্দ

ছাতক প্রেসক্লা‌বের অ‌ভিনন্দন সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলন ৫৩ হাজার ০৬৯ ভোটের ব্যবধানে নিবা‌চিত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ বার ভিউ

ছাতক প্রেসক্লা‌বের অ‌ভিনন্দন
সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলন
৫৩ হাজার ০৬৯ ভোটের ব্যবধানে নিবা‌চিত

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক, সাবেক তিনবারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোট ৫৩ হাজার ০৬৯ ভোটের ব্যবধানের এক ঐতিহাসিক জয় নিশ্চিত করে তিনি আবারও প্রমাণ করলেন এ অঞ্চলে তার প্রভাব, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অটুট রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ছাতক-দোয়ারাবাজারের ১৭০টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী মোট ভোট পড়েছে ২ লাখ ৫২ হাজার ৯২৫টি। এর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিলন পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯শত ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানি পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। ফলে মিলন মোট ৫৩ হাজার ০৬৯ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।

ভোট গ্রহণ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও পর্যবেক্ষকরা। উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এর বড় প্রমাণ।” তিনি আরও জানান, বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বিশাল ব্যবধানের জয় পেয়েছেন।

নির্বাচনের দিন সকাল থেকেই ছাতক–দোয়ারাবাজারের ১৭০টি কেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ভোটারদের দীর্ঘ লাইন, তরুণদের উচ্ছ্বাস এবং প্রবীণ ভোটারদের দায়িত্বশীল উপস্থিতি নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। বিশেষ করে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ভোটারদের উৎসাহ ছিল লক্ষণীয়। অনেক কেন্দ্রেই সকাল ৯টার আগেই দেখা যায় উল্লেখযোগ্য উপস্থিতি।

ভোট গণনা সম্পন্ন হওয়ার পর ফলাফল জানাজানি হলে সারা সুনামগঞ্জ-৫ এলাকায় বিএনপি সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। ছাতক–দোয়ারাবাজারের গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার, ধারন, কৈতক, নাদামপুর, আলমপুরসহ ১০৪টি কেন্দ্র এলাকায় বিজয় মিছিল বের করেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, আতশবাজি ও শোভাযাত্রার মধ্য দিয়ে অভিনন্দন জানান স্থানীয়রা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন পর ছাতক–দোয়ারাবাজারে এক শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পেয়েছে। বিশেষ করে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর জনগণের এই অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চাকে আরও এগিয়ে নেবে বলে তারা মনে করেন।

বিএনপি সমর্থিত নেতারা জানিয়েছে, কলিম উদ্দিন আহমদ মিলনের উন্নয়নমুখী রাজনীতি, এলাকার প্রতি তার দীর্ঘদিনের অবদান এবং মানুষের প্রতি নিবিড় সম্পর্কই এই বিপুল ভোটের ব্যবধান তৈরি করেছে। তার তিনবারের সংসদ সদস্য হিসেবে অর্জিত অভিজ্ঞতা, সহজ-সরল ব্যক্তিত্ব এবং জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকার প্রবণতা জনগণের আস্থাকে আরও দৃঢ় করেছে।

এ বিজয়কে ছাতক–দোয়ারাবাজার অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন স্থানীয়রা। তাদের মতে, এ অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও যুবসমাজের সম্ভাবনা নতুনভাবে আলোচনায় আসবে।
এ বিজয়ের মধ্য দিয়ে সুনামগঞ্জ-৫ আসনে আবারও বিএনপির শক্ত অবস্থান প্রমাণিত হলো। নব‌নিবা‌চিত এম‌পি সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার)বিএনপি মনোনীত ধানের শীষের প্রাথী জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলনকে
ছাতক প্রেসক্লা‌বের পক্ষ অভিনন্দন জা‌নি‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!