রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতক পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা সুনামগঞ্জে এবি পার্টির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দিরাইয়ের হাওরে পানির সংকট, কাগজে নদী খনন হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার উদ্বোধন, ভোটারদের কাছে খোলা চিঠি “ ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন 9 ছাতকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

ছাতকে জালিয়াতি চক্র পর্দার আড়ালে থানার মামলা সিআইডিতে হস্তান্তর

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ১৮৯ বার ভিউ

ছাতকে জালিয়াতি চক্র পর্দার আড়ালে
থানার মামলা সিআইডিতে হস্তান্তর

প্রতিনিধি,
সুনামগঞ্জের ছাতক থানায় দায়েরকৃত বহুল আলোচিত জালিয়াতি চক্র এখনও পর্দার আড়ালেই রয়েছে। পুলিশ দু’জনকে আটক করলেও জড়িত মূল হোতারা এখনও অধরাই রয়ে গেছে। থানায় দায়েরকৃত মামলাটি অবশেষে জেলা সিআইডি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় এই মামলাটি অধিকতর তদন্তের জন্য জেলার সিআইডি শাখায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। সোমবার এই বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি শেখ নাজিম উদ্দিন। জালিয়াতির ঘটনার সাথে সম্পৃক্ত গডফাদাররা কি ধরা পড়বে, নাকি বিষয়টি ধামাচাঁপা পড়ে যাবে এনিয়ে চলছে নানা আলোচনা।
দীর্ঘদিন যাবৎ একটি বড় জালিয়াত চক্র ছাতকে সক্রিয় রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস শীলের নেতৃত্বে একদল পুলিশ ছাতক সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রনমঙ্গল গ্রামের সিরাজ উদ্দিনের বাড়ীতে অভিযান চালায়। এসময় জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে সিরাজ উদ্দিনের ছেলে আফতাব উদ্দিনকে আটক করা হয়। অভিযুক্ত আফতাবের কাছ থেকে উপজেলা ভুমি অফিসের ৬টি মৌজার ভলিয়ম বই, সরকারী বিভিন্ন দপ্তরের ১১টি শীলমোহর, সরকারী কৃষি ও সোনালী ব্যাংকের লোন গ্রহনের পাশবই, জাল পর্চাসহ জাল স্বাক্ষর সম্মিলিত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। ওই রাতেই তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের একটি কম্পিউটারের দোকান থেকে ফয়সল আহমদ নামে আরও একজনকে আটক করা হয়। ফয়সল উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আরশ আলীর ছেলে। এ ঘটনায় ছাতক ভুমি অফিসের নাজির লাল মিয়া বাদী একজন ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে একটি প্রতারনার মামলা দায়ের করেন। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জালিয়াতি চক্রের সদস্য আফতাব উদ্দিন জানায়, এই চক্রের সাথে একজন ইউপি সদস্যসহ বেশ কয়েকজন জড়িত থাকলেও এদের কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আসামী রিমান্ডে আনার পর কি তথ্য পাওয়া গেছে, এবিষয়েও পরিস্কার করে কিছু জানায়নি পুলিশ। থানার উপ-পরিদর্শক মো.ইয়াছিন মুন্সি বলেন, মামলায় গ্রেফতার হওয়া আসামী দু’জনকে রিমান্ডে আনার পর কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, এবিষয়ে মামলার ডকেটে সিআইডি কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। জেলা সিআইডি’র নতুন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুর রউফ বলেন, তাৎক্ষনিক ভাবে এই মামলার বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!