সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের প্রতিনিধি করতে চান,গোবিন্দগঞ্জকে আধুনিক মডেল মিনি টাউনের ঘোষণা.,কলিম উদ্দিন আহমদ মিলন
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, “আল্লাহ তায়ালা যদি দয়া করেন আর আপনারা যদি মায়া করেন, তাহলে আগামী দিনে গোবিন্দগঞ্জকে একটি আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরিত করব। আপনারা আমাকে চেনেন, জানেন—৪০ বছর ধরে আমি আপনাদের সঙ্গে আছি। এবারও আপনাদের মূল্যবান ভোটে জয়ী হয়ে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই।”
গত বুধবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকারবিলপার,পীরপুর,জালালপুর,মোল্লাআতা
ও তকিপুর গ্রামে ইউপি মেম্বার ও বিএনপি নেতা সামছুল ইসলাম সামছুর সভাপতিত্বে এবং যুবদলের নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, “আপনারা জয়যুক্ত করলে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে কথা বলব, মাঠে কাজ করব। ধানের শীষ বিজয়ী হলে ছাতক–দোয়ারাবাজারের মানুষের নিরাপত্তা, উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। আমরা কাউকে ক্ষতি করব না; বরং আপনাদের নিরাপদ ভবিষ্যত নির্মাণে কাজ করব।” তিনি আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, “সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের প্রতিনিধি হিসেবে মিলনকে পাঠাতে হবে।” তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন থমকে আছে। তাই পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক আহবায়ক ফারুক আহমদ, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ইউপি বিএনপি আহবায়ক আব্দুল হক, সাদিকুর রহমান, বিএনপি নেতা আজর আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডন বিএনপি নেতা সামছুর রহমান নুনু, আমিন উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য লন্ডন প্রবাসী এ জে লিমন, সাবেক ছাত্রদল নেতা আশরাফুর রহমান আশরাফ, সাবেক মেম্বার নাজমুল হোসাইন, আলী আশরাফ তাহিদ, নুর উদ্দিন, গিয়াস উদ্দিন, নিজাম উদ্দিন, কালা মিয়া, ফিরোজ, বদর উদ্দিন, আপ্তাব হোসেন প্রমুখ।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন—জেলা ছাত্রদলের সদস্য এমদাদুর রহমান ইমন, ফটিক মিয়া, আব্দুল আউয়াল, ইকবাল হোসাইন, সাদিকুর রহমান, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নাইম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুর রহমানসহ ছাত্রদল-যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশস্থল জনতার ঢল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
Leave a Reply