বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবন উদ্বোধন- ছাতকে বিলপার গ্রামে চেয়ারম্যান প্রার্থী এনামের সমর্থনে মতবিনিময় সভা ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন দোয়ারাবাজারে ৫ বছর ধরে সংযোগ সড়কবিহীন সেতুই এখন দুর্ভোগের কারণ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ ! দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ছাতকে দেড় মাস ধরে এসিল্যান্ড পদ শূন্য, নামজারিসহ ভূমিসেবা পেতে ভোগান্তিতে সাধারণ মানুষ লন্ডনে নাহিদের ওপর হা’ম’লা, এবার কাকে দা’য়ী করবে জামায়াত-এনসিপি

জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবন উদ্বোধন-

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ বার ভিউ

জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবন উদ্বোধন-

জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবনের উদ্বোধন হয়েছে। নতুন এ থানা ভবন উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে থানা ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্যের সাবেক টাওয়ার হেমলেট্স মেয়র গোলাম মর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ প্রমূখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মুরসালিন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, বিএনপি নেতা আবদুস সোবহান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও থানা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজমল হোসাইন জামী ও গীতাপাট করেন গৌতম দত্ত।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর আহমেদ বলেন, মাদক ও অনলাইন জুয়া বন্ধ করতে হবে। এতে পুলিশের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, কোন অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকবে না। যে অপরাধী তার পরিচয় সে অপরাধী। বিশেষে অতিথির বক্তব্যে ডিআইজি জাহাঙ্গীর হোসেন বলেন, মাদক নির্মূলে সবার সহযোগিতা চাই। তিনি ৯৯৯ এর গুরুত্বও তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ বলেন, মানুষের ন্যায় বিচার পেতে পুলিশেরও ভূমিকা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!