সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! ক‌বি ও সাংবা‌দিক আনোয়ার হো‌সেন র‌নি সংবাদ সম্মেলনে আব্দুল আলী ‘মাহমুদুল হাসান ছালিক আমার স্বজনদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন’ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ ছাতকে দৈনিক ছাতকের ডাকের সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সম্ভাবনার কথা তুলে ধরার প্রত্যয় ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে ৩০ লাখ টাকার মাছ লুটপাট,দেখার কেউ নেই, অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুদক পটুয়াখী সমন্বনিত কার্যালয়ে কর্মকর্তারা। রবিবার সকালে পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনে অবস্থিত লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে লোকাল গভমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান এই প্রকল্পের দরপত্র আহ্বান করেন। সর্বনি¤œ দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখান থেকে কাজটি হাত বদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।
২০২৪ সালের ২৫ অক্টোবর কাজের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম।
ঠিকাদারের অভিযোগ কাজটি বাস্তবায়নের শুরু থেকেই আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান মোটা অংকের ঘুষ দাবী করে আসছেন। তার চাহিদামত ঘুষ না দেওয়ায় সে ঠিকাদারকে নানা ভাবে হয়রানি করছে এবং কাজঠি সঠিক ভাবে বাস্তায়ন করতে দিচ্ছে না। এ অভিযোগ এনে ঠিকাদার শেখ নোমান রেজা ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ করেন। অভিযোগের পর দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ^াসের নেতৃত্বে একদল কর্মকর্তা রবিবার সকাল ১১ টার সময় আমতলী পৌরসভার সামনে অভিযান চালিয়ে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ১ লক্ষ টাকাসহ আটক করে। আটকের পর দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করে।
ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান
একজন দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার। কাজের শুরু থেকেই সে ঘুষের টাকার জন্য নানা ভাবে সে আমাদের হয়রানি করে আসছে। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ করি। আজ অভিযোগের সত্যতা প্রমানিত হয়েছে।
দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, অভিযোগের পর রবিবার আমরা আমতলীতে অভিযান পরিচানা করি। এসময় ঘুষের ১ লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আমতলী পৌরসভার সামনে থেকে রবিবার সকাল ১১ টয় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলার পর রবিবার দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে দুদক পটুয়াখালীর কর্মকর্তারা আটক করে আমতলী থানায় সোপর্দ করেছে। সোমবার সকালে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাঠানো হবে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!