রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
তাজা খবর :
ছাতকে দৈনিক ছাতকের ডাকের সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সম্ভাবনার কথা তুলে ধরার প্রত্যয় ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে ৩০ লাখ টাকার মাছ লুটপাট,দেখার কেউ নেই, অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সহসভাপ‌তি জাহাঙ্গীর আলম‌কে ছাতকে পু‌লিশ গ্রেপ্তার কর‌ছে ন‌া জাউয়াবাজারে জাহাঙ্গীর আলমকে ঘিরে পু‌লি‌শের লু‌কো নানা অভিযোগ, পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন !
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে দৈনিক ছাতকের ডাকের সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সম্ভাবনার কথা তুলে ধরার প্রত্যয় ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে ৩০ লাখ টাকার মাছ লুটপাট,দেখার কেউ নেই, অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সহসভাপ‌তি জাহাঙ্গীর আলম‌কে ছাতকে পু‌লিশ গ্রেপ্তার কর‌ছে ন‌া জাউয়াবাজারে জাহাঙ্গীর আলমকে ঘিরে পু‌লি‌শের লু‌কো নানা অভিযোগ, পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ! মধ্যনগরে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোছা. ইতি আক্তার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী-পুরুষের দোয়া ও সমর্থন কামনা নির্বাচনী প্রার্থিতা ঘোষণার সংবাদ শিক্ষার্থীদের অনুপ্রেরণায় দিরাই প্রেসক্লাবের মেধাবৃত্তি চেলা নদীর ইজারার আড়ালে বালুর ‘মহালুট’ ১০ দিনে ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলনের অভিযোগ, বাজারমূল্য ৫ কোটি টাকা; ঝুঁকিতে ৬ গ্রামের জনপদ, মামলা ৩৭ জনের বিরুদ্ধে—ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন ছাতকে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, প্রাণ গেল ফিলিং স্টেশনের প্রকৌশলীর ছাতক নিউজ ২৪.কম | ইউরো সুরমা টিভি 🌐 আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম

ছাতকে দৈনিক ছাতকের ডাকের সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সম্ভাবনার কথা তুলে ধরার প্রত্যয়

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার ভিউ

ছাতকে দৈনিক ছাতকের ডাকের সম্পাদকীয় কার্যালয় উদ্বোধন
স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও সম্ভাবনার কথা তুলে ধরার প্রত্যয়

বি‌শেষ প্রতিনিধি:

সুরমা নদীর তীরঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, শিল্প-বাণিজ্য ও শিক্ষা-সংস্কৃতিতে সমৃদ্ধ সুনামগঞ্জের ছাতক। এ জনপদের মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন, ঐতিহ্য ও জনজীবনের বাস্তব চিত্র দেশ-বিদেশের পাঠকের কাছে তুলে ধরার প্রত্যয়ে নতুন সংবাদমাধ্যম ‘দৈনিক ছাতকের ডাক’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ছাতক পৌর শহরের বরকতিয়া মার্কেটে পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নতুন এই সংবাদমাধ্যমের যাত্রাকে ঘিরে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম-উলামা, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একটি দায়িত্বশীল ও জনমুখী সংবাদমাধ্যম হিসেবে দৈনিক ছাতকের ডাকের পথচলা সফল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
ছাতক কেবল একটি ভৌগোলিক জনপদের নাম নয়; এটি ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ জনপদ। সুরমা নদীকে কেন্দ্র করে এখানকার মানুষের জীবন-জীবিকা, নদী ও প্রাকৃতিক সম্পদ, পাথর-বালু, চা-বাগান, শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং প্রবাসীদের অবদান ছাতককে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি। দেশের অর্থনীতি ও আঞ্চলিক উন্নয়নে এ উপজেলার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু এই জনপদের বহু সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন-অগ্রগতির খবর অনেক সময় বৃহত্তর পরিসরে যথাযথভাবে উঠে আসে না। সেই বাস্তবতায় স্থানীয় মানুষের কণ্ঠস্বরকে গণমাধ্যমে তুলে ধরার লক্ষ্য নিয়েই দৈনিক ছাতকের ডাকের পথচলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীর আহমদ জাকির। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পত্রিকার মাল্টিমিডিয়া সম্পাদক হাফিজ বিলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন পিপিএম।
স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছফির আহমদ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ছাতক মন্ডলীভোগ লাল মসজিদের ইমাম মাওলানা মোঃ ফরিদ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত, চরেরবন্দ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা দবির আহমদ, ছাতক থানার ইমাম মাওলানা জামিল আহমদ, বরকতিয়া মার্কেটের স্বত্বাধিকারী হাজী লুলু মিয়া, বিশিষ্ট মুরব্বি মোঃ আশিক মিয়া, মেসার্স আহমদ ফার্মেসির স্বত্বাধিকারী কবির আহমদ, বিএনপি নেতা আলহাজ্ব সৈয়দ জুনেদ আহমদ, ছাতক একতা বালু সমিতির সাবেক সভাপতি শাহেদ আহমদ বাবলু ও তরুণ সংগঠক ইমরান হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক ছাতকের ডাকের বার্তা সম্পাদক ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাজু আহমদ, সহযোগী সম্পাদক ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শাকিল, স্টাফ রিপোর্টার ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক এমরান হাসান, পত্রিকার স্টাফ রিপোর্টার রাব্বি আহমেদ, নুর উদ্দিন, মোঃ সাইফুর রহমান, মোঃ মিজান হোসেন ও জাকারিয়া হোসেন আরিফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতক থানার মুয়াজ্জিন মোবারক হোসেন, মাওলানা ফুরকান উল্লাহ, ব্যবসায়ী মোঃ আরজ মিয়া, আসরব আহমদ, তরুণ সমাজকর্মী মাহমুদুল হাসান, চরেরবন্দ যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ রানা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও পত্রিকার শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি এলাকার উন্নয়ন, অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যম শুধু খবর প্রকাশের মাধ্যম নয়, বরং এটি সমাজের দর্পণ, জনমানুষের কথা বলার জায়গা এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির অন্যতম শক্তিশালী মাধ্যম। একটি দায়িত্বশীল সংবাদপত্র এলাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তাঁরা আরও বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও জনস্বার্থ। সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক মতাদর্শের প্রভাবের ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের মাধ্যমে সংবাদ পরিবেশন করা প্রয়োজন। এতে সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা ও পাঠকের আস্থা বৃদ্ধি পাবে।
বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দৈনিক ছাতকের ডাক যেন ছাতকের সাধারণ মানুষের মুখপত্র হয়ে ওঠে। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, নদীভাঙন, পরিবেশ, কৃষি, কর্মসংস্থান, শিল্পায়ন এবং জনদুর্ভোগের বিষয়গুলো নিয়মিতভাবে তুলে ধরার পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনাময় কর্মকাণ্ডের সংবাদও প্রকাশ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের সৃজনশীলতা, মেধা, সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার ক্ষেত্রেও পত্রিকাটি ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানভীর আহমদ জাকির তাঁর বক্তব্যে বলেন, দৈনিক ছাতকের ডাককে একটি আধুনিক, দায়িত্বশীল ও জনমুখী সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করাই তাঁদের লক্ষ্য। শুধু সংবাদ প্রকাশ নয়, ছাতকের মানুষের জীবনযাত্রা, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরতে পত্রিকাটি কাজ করবে।
তিনি জানান, স্থানীয় ও জাতীয় সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, পর্যটন, প্রবাস, শিল্পায়ন ও উন্নয়নসহ জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। একই সঙ্গে এলাকার অনিয়ম, দুর্নীতি, জনদুর্ভোগ ও নাগরিক সমস্যাগুলো তথ্য-প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ছাতকের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। এ অঞ্চলের অনেক গুণী মানুষ, সামাজিক অবদান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সম্ভাবনাময় উদ্যোগ জাতীয় পর্যায়ে পরিচিত হওয়ার যোগ্য। দৈনিক ছাতকের ডাক এসব বিষয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরতে চায়। পাশাপাশি প্রবাসে বসবাসরত ছাতকের মানুষের অবদান, তাঁদের সাফল্য এবং এলাকার উন্নয়নে তাঁদের ভূমিকার কথাও পত্রিকায় স্থান পাবে।
নতুন এই সংবাদমাধ্যমের সম্পাদকীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে ছাতকের স্থানীয় সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনে নতুন একটি সংযোজন ঘটল। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পত্রিকাটি পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে পাঠকের আস্থা অর্জন করবে এবং স্থানীয় সাংবাদিকতার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
সবশেষে দেশ, জাতি, ছাতকবাসী এবং দৈনিক ছাতকের ডাকের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সম্পাদকীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ছাতকের মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সত্যনিষ্ঠ ও জনস্বার্থনির্ভর সাংবাদিকতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে দৈনিক ছাতকের ডাক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!