শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময় ছাতকে মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি’র সমর্থনে নির্বাচনী সভা ও মিছিল কাঁদলেন ন্যান্সি- কাঁদালেন সভার মানুষক ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার মৃত্যু, নেতৃবৃন্দের শোকপ্রকাশ জাফলং খাবলে খাচ্ছে সেই জামাই সুমন ছাতকে রুহুল আমীন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ দোয়ারাবাজারে নামে-বেনামে চলছে খাসজমি দখলের প্রতিযোগিতা : নির্লিপ্ত প্রশাসন ছাতকে রুনা-হামিদ সমাচার, কর্তৃপক্ষ নিরব ছাতকে এক স্কুল ছাত্রী পাশবিকতার শিকার অভিযুক্ত ছাতক থানার পুলিশ সদস্য সংগীতে শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন আর নেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন আওলাদ আলী রেজা নতুন জেলা প্রশাসকের যোগদান, বিদায় নিলেন আব্দুল আহাদ ছাতকে এক শিক্ষিকা ভারতে টাটা হাসপাতালে ভতি ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ডা. নার্গিস বাহার চৌধুরীর ইন্তেকাল ছাতকে আওয়ামীলীগ নেতা হাসনাত গ্রেফতার ছাতক সিমেন্ট কারখানার মাটি কারখানায় বিক্রি নামে কোটি কোটি টাকা হরিলুট ছাতকে বন্যার্তদের মধ্যে তালামীযের খাদ্য সামগ্রী বিতরণ ছাতকে বর্ন্যাত দুইশ পরবিাররে মধ্যে ত্রান ছাতকে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, প্রাণ গেল ফিলিং স্টেশনের প্রকৌশলীর ছাতক নিউজ ২৪.কম | ইউরো সুরমা টিভি 🌐 আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল সংবাদমাধ্যম ছাতকে ১৫১ ধারায় চারজন আটক, আদালতে প্রেরণ ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের ওপর থেকে নীচে পড়ে এক শ্রমিকের মৃত্যু সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবন উদ্বোধন- ছাতকে বিলপার গ্রামে চেয়ারম্যান প্রার্থী এনামের সমর্থনে মতবিনিময় সভা ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন দোয়ারাবাজারে ৫ বছর ধরে সংযোগ সড়কবিহীন সেতুই এখন দুর্ভোগের কারণ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ !

ছাতকে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, প্রাণ গেল ফিলিং স্টেশনের প্রকৌশলীর

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৫ বার ভিউ

ছাতকে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, প্রাণ গেল ফিলিং স্টেশনের প্রকৌশলীর

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় লুৎফুর রহমান (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের জাতুয়া এলাকায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফুর রহমান ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত নুর আহমদের ছেলে। তিনি স্বপরিবারে উপজেলার দিঘলী দত্তপুর গ্রামে বসবাস করতেন। পেশাগত জীবনে তিনি গোবিন্দগঞ্জ এলাকার মেসার্স আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ফিলিং স্টেশনে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে সুনামগঞ্জ সড়ক দিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন লুৎফুর রহমান। রাত আনুমানিক ৮টার দিকে জাতুয়া এলাকায় পৌঁছালে সিলেটমুখী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-অ ১৪-১০৮০।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান লুৎফুর রহমান। অন্যদিকে, মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ার পর কাভার্ড ভ্যানটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

মাত্র ২৮ বছর বয়সে একজন কর্মঠ যুবকের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কর্মস্থলে দায়িত্ব পালন শেষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথেই তাঁর জীবনের এমন মর্মান্তিক পরিণতি ঘটে। তাঁর মৃত্যুতে এলাকায় শোক ও সমবেদনার পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মোটরসাইকেল আরোহী লুৎফুর রহমানের মৃত্যুর এ বিষয়টি সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সড়কে দ্রুতগতি ও অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা আরও একটি তরুণ প্রাণ কেড়ে নিল। স্থানীয়দের মতে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ ঘটনায় গোটা এলাকায় শে‌া‌কের ছায়া নে‌মে এসে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!