ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের ওপর থেকে নীচে পড়ে এক শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রাম সংলগ্ন এলাকায় একটি সৌরবিদ্যুতের টাওয়ারের ওপর থেকে নীচে পড়ে গিয়ে শুক্রবার বিকেলে নাঈম মিয়া (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ভট্রপাড়া গ্রামে। সে ওই গ্রামের শাহ জাহান মিয়ার ছেলে।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামসংলগ্ন এলাকায় একটি সৌরবিদ্যুতের টাওয়ারে শুক্রবার সকাল থেকে চারজন শ্রমিক টাওয়ারের তার টানানোর কাজ করছিলেন।ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে টাওয়ারের ওপর থেকে অসাবধনাবশত শ্রমিক নাঈম মিয়া নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে তাৎক্ষণিকভাবে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার এসআই মো.আব্দুল্লাহ বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply