পুলিশের মাসিক কল্যাণ সভায়
পুরস্কৃত হলেন ছাতক থানার ওসি
মা’দক- জু’য়া ও চো’রাচালা’ন বিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটনসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ছাতক থানা পুলিশ টিমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (১৮ মে) সুনামগঞ্জ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের হাতে সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. জিল্লুর রহমান পুরস্কার তুলে দেন।
ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই অর্জন ছাতক থানার সকল পুলিশ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের সহযোগিতার ফসল।##
Leave a Reply